গোপালগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর বিক্ষোভ মিছিল
Reporter Name
Update Time :
রবিবার, ১৩ জুলাই, ২০২৫, ৬.১১ পিএম
২৭৬
Time View
গোপালগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর বিক্ষোভ মিছিল
কালের খবরঃ ঢাকার মিটফোর্ডে পাশবিক কায়দায় সোহাগ হত্যাকাণ্ড এবং দেশব্যাপী চলমান চাঁদাবাজি, ধর্ষণ ও হত্যার প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জেলা কমিটির উদ্যোগে এই কর্মসূচী পালন করা হয়। আজ রবিবার (১৩জুলাই) বিকেল সাড়ে ৪টায় জেলা মডেল মসজিদ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে স্থানীয় কুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে গিয়ে মিছিলটি শেষ হয়। এরআগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিটির সভাপতি মাওলানা তসলিম হুসাইন শিকদার, সহ-সভাপতি মোঃ ইয়াহিয়া মাহমুদ, মুক্তিযোদ্ধা বিষয় সম্পাদক মোঃ আতিয়ার শেখ, ইসলামি যুব আন্দোলন গোপালগঞ্জ পৌর শাখার সভাপতি তারিক ইউসুফ প্রমূখ। বক্তরা এ ঘটানার সাথে জড়িতদের...
6
কালের খবরঃ
ঢাকার মিটফোর্ডে পাশবিক কায়দায় সোহাগ হত্যাকাণ্ড এবং দেশব্যাপী চলমান চাঁদাবাজি, ধর্ষণ ও হত্যার প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জেলা কমিটির উদ্যোগে এই কর্মসূচী পালন করা হয়।
আজ রবিবার (১৩জুলাই) বিকেল সাড়ে ৪টায় জেলা মডেল মসজিদ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে স্থানীয় কুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে গিয়ে মিছিলটি শেষ হয়।
এরআগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিটির সভাপতি মাওলানা তসলিম হুসাইন শিকদার, সহ-সভাপতি মোঃ ইয়াহিয়া মাহমুদ, মুক্তিযোদ্ধা বিষয় সম্পাদক মোঃ আতিয়ার শেখ, ইসলামি যুব আন্দোলন গোপালগঞ্জ পৌর শাখার সভাপতি তারিক ইউসুফ প্রমূখ।
বক্তরা এ ঘটানার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী সহ দেশব্যাপী চলমান চাঁদাবাজি, ধর্ষণ ও হত্যার প্রতিবাদ জানান ।