বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় ২ লাখ ২০ হাজার টাকার চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস গ্রাহকের আস্থা ফেরাতে সেপ্টেম্বরেই মডেল শাখা প্রতিহিংসার রাজনীতি ছেড়ে উন্নয়ন ও উ ৎপাদনের রাজনীতি করতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মুকসুদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ডেঙ্গু প্রতিরোধে গোবিপ্রবিতে সচেতনতামূলক র্যালি বিএনপির ৪৮-তম প্রতিষ্ঠা বার্ষিকীতে গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা দরিদ্র মানুষদের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার গোবিপ্রবিতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মেঘনা নদী গিলে খাচ্ছে শিল্পপ্রতিষ্ঠান, তদন্ত প্রতিবেদনে ভয়াবহ চিত্র মানবিক উদ্যোগের স্বীকৃতি, মাদার তেরেসা অ্যাওয়ার্ড পেলেন ইয়াশা সোবহান

কোটালীপাড়ায় বৃষ্টির ছোবলে দুর্বিষহ সড়কপথ, স্থবির জনজীবন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ৪.১৯ পিএম
  • ২৭৭ Time View
118

কোটালীপাড়া প্রতিনিধিঃ
টানা বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়েছে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সড়ক যোগাযোগ ব্যবস্থা। কোথাও সড়কে ধস, কোথাও আবার ব্রিজের সংযোগ সড়ক ভেঙে গিয়ে বন্ধ হয়ে গেছে যান চলাচল। ফলে জনদুর্ভোগ পৌঁছেছে চরমে।

মাঝবাড়ি–মান্দ্রা সড়কের পূর্ব মাঝবাড়ি এলাকায় নতুন মসজিদের পাশের বেইলি ব্রিজটির দুই পাশ ধসে পড়ে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে ওই সড়কের যোগাযোগ। এলাকাবাসীর অভিযোগ, কয়েকদিন ধরে যান চলাচল বন্ধ থাকলেও মেরামতের তেমন কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ।

স্থানীয় ব্যবসায়ী দিদার দাড়িয়া জানান, “প্রতিদিন হাজারো মানুষ এই সড়ক ব্যবহার করে। এখন পুরোপুরি বন্ধ। স্কুলগামী ছাত্রছাত্রী থেকে শুরু করে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স সবাই চরম ভোগান্তির শিকার।”

টানা বৃষ্টির ফলে শুধু মাঝবাড়ি-মান্দ্রা নয়, গোপালগঞ্জ-পয়সারহাট আঞ্চলিক সড়কের কোটালীপাড়া জিরো পয়েন্ট, মাঝবাড়ি–রাধাগঞ্জ, ধারাবাশাইল–তরুর বাজার ও কোটালীপাড়া–রাজৈর সড়কেও সৃষ্টি হয়েছে গভীর গর্ত ও ফাটল। এসব পথে যান চলাচল করছে মারাত্মক ঝুঁকি নিয়ে।

কোটালীপাড়ার বাসিন্দারা বৃষ্টি থামার অপেক্ষায় থাকলেও  নতুন করে দুর্ভোগের  আশঙ্কায় দিন কাটাচ্ছেন তারা।

কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাসুম বিল্লাহ সাংবাদিকদের বলেন, “বৃষ্টির কারণে একাধিক সড়কে সমস্যা হয়েছে। আমরা এলজিইডিকে দ্রুত ব্যবস্থা নিতে বলেছি। আশা করছি কিছুদিনের মধ্যে সংস্কার কাজ শুরু হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION