মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ!

মাইলস্টোনে বিমান দূর্ঘটনায় নিহতের স্মরণে গোপালগঞ্জে মোমবাতি প্রজ্জ্বলন ও মৌন মিছিল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫, ১০.৩৫ পিএম
  • ২৫৫ Time View
2

কালের খবরঃ

ঢাকার উওরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দূর্ঘটনায় নিহতদের স্মরণে মোমবাতি  হাতে মৌন মিছিল ও প্রজ্জ্বলন  করেছে গোপালগঞ্জ সরকারি কলেজের বিজ্ঞান ক্লাবের সদস্যরা।আজ মঙ্গলবার (২২ জুলাই) রাত ৮টায় কলেজ ক্যাম্পাসের শহীদ মিনারের পাদদেশে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এসময় তারা নিহতদের স্বরণে এক মিনিট নীরবতা পালন করে। পরে তারা শহীদ মিনারের পাদদেশে মোমবাতি প্রজ্জ্বলন করে নিহতের আত্মার শান্তি ও আহতদের সুস্থতা কামনা করে। পরে তারা  মোমবাতি হাতে ক্যাম্পাসে একটি মৌন মিছিল করেন। মৌন মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, ঢাকার মত একটা ঘনবসতিপূর্ণ এলাকায় বিমান প্রশিক্ষণ দেওয়া কোনোভাবেই উচিৎ নয়। ফাঁকা কোনো স্থানে এমন প্রশিক্ষণের কথা বলেন শিক্ষার্থীরা। এছাড়া নিহতের সংখ্যা নিয়ে গোপনীয়তা না রেখে সঠিক সংখ্যা সবার সামনে প্রকাশ করা দাবী করেন তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION