শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
যুব সমাজকে রক্ষায় কোটালীপাড়ায় মাদক প্রতিরোধে মানববন্ধন গোবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে রোগীকে কুপিয়ে আহত করার অভিযোগ কোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা কোটালীপাড়ায় ধান ক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু যথাযোগ্য মর্যাদায় মুকসুদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন গোবিপ্রবি’তে মহান স্বাধীনতা দিবস উদযাপন গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন টুঙ্গিপাড়ায় ডিজেল মজুদের অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা গোপালগঞ্জে বাস ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালো নছিমন চালক, আহত পাঁচ

কোটালীপাড়ায় বাসের ধাক্কায় সাবেক ইউপি সদস্য নিহত

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ১.৫৯ পিএম
  • ৩৩৩ Time View
60

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় সড়ক দুর্ঘটনায় মান্নান হাওলাদার মনু (৫৫) নামে সাবেক এক ইউপি সদস্য নিহত হয়েছেন। তিনি উপজেলার কয়খা গ্রামের রজ্জব আলী হাওলাদারের ছেলে ও ঘাঘর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য (ঘাঘর ইউনিয়ন বর্তমানে পৌরসভা)।গতকাল  শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যায় উপজেলার মাঝবাড়ি বাসস্ট্যান্ডের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।

সাবেক ইউপি সদস্যের বড় ছেলে বাবুল হাওলাদার বলেন, আমার বোনের বাড়ি গোপালগঞ্জ জেলা সদর থেকে আমার বাবা আমাদের বাড়ি কোটালীপাড়ার উদ্দেশ্যে ভ্যানে করে আসছিলেন। মাঝবাড়ি বাসস্টান্ডে পূর্বপাশে আসলে পয়সারহাট থেকে ছেড়ে আসা গোপালগঞ্জ গামী একটি লোকালবাস  ভ্যান গাড়িতে ধাক্কা দেয়। এ ঘটনায় আমার পিতা গুরুতর আহত হয়। প্রথমে তাকে গুরুতর আহত অবস্থায় কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেয়ার পথে রাতে মারা যান।কোটালীপাড়া থানায় ওসি আবুল কালাম আজাদ বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION