বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় ২ লাখ ২০ হাজার টাকার চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস গ্রাহকের আস্থা ফেরাতে সেপ্টেম্বরেই মডেল শাখা প্রতিহিংসার রাজনীতি ছেড়ে উন্নয়ন ও উ ৎপাদনের রাজনীতি করতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মুকসুদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ডেঙ্গু প্রতিরোধে গোবিপ্রবিতে সচেতনতামূলক র্যালি বিএনপির ৪৮-তম প্রতিষ্ঠা বার্ষিকীতে গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা দরিদ্র মানুষদের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার গোবিপ্রবিতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মেঘনা নদী গিলে খাচ্ছে শিল্পপ্রতিষ্ঠান, তদন্ত প্রতিবেদনে ভয়াবহ চিত্র মানবিক উদ্যোগের স্বীকৃতি, মাদার তেরেসা অ্যাওয়ার্ড পেলেন ইয়াশা সোবহান

মুকসুদপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে । চালক নিহত । আহত ১৪

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ১১.৪৭ এএম
  • ৩৪৩ Time View
116

মুকসুদপুর  প্রতিনিধিঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে  যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক মোঃ রফিক সিকদার (৪৩)নিহত ও বাসের ১৪জন যাত্রী আহত হয়েছে। আহতদের  ফ‌রিদপু‌রের ভাঙ্গা উপ‌জেলা হাসপাতালে ভর্তি ও চি‌কিৎসা দেয়া  হয়েছে।গত সোমবার (২৮জুলাই) গভীর রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের বরইতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত চালক  পটুয়াখালী জেলার, দশমীর উপজেলার বেতাগী গ্রামের মানিক সিকদারের ছেলে।

ভাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মোহাম্মদ আমিনূর ইসলাম সাংবা‌দিকদের জানান পটুয়াখালী থেকে ছেড়ে আসা চেয়ারম্যান পরিবহনের একটি বাস মুকসুদপুরে  বরইতলা নামক স্থানে  নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি পুকুরের মধ্যে পড়ে যায় । এতে বাসের চালকসহ ১৫জন আহত হয় ।খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিসের একটি দল তাদেরকে উদ্ধার করে  ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাস চালক মোঃ রফিকুল সিকদারকে মৃত ঘোষণা করে। এর মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কজনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। ভাঙ্গা হাইওয়ে থানার পরিদর্শক মোঃ গফুর জানিয়েছেন,পরিবারের আবেদনের প্রেক্ষিতে আইনী প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION