মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে মাদকসেবী স্বামীর হাতে স্ত্রীর হাত-পা বেঁধে চুল কেটে রাতভর নির্যাতন গোপালগঞ্জে পিতাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদন্ড কাশিয়ানীতে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৭টি দোকান। ১৪ লাখ টাকার ক্ষতি অবৈধভাবে আহরিত ১২ লাখ টাকার চিংড়ির রেণু টুঙ্গিপাড়ায় জব্দ, নদীতে অবমুক্ত কোটালীপাড়ায় অর্ধশতাধিক প্রতিবন্ধী, অসহায় ও দুঃস্থ পরিবার পেল খাদ্যসামগ্রী সহায়তা। গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টুঙ্গিপাড়ায় মাদ্রাসা ভবনের শ্রেণীকক্ষে হাঁটুসমান পানি, চারদিন ধরে বন্ধ পাঠদান কাশিয়ানীতে ট্রলি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্ত্রী নিহত, স্বামী আহত গোপালগঞ্জের মধুমতি বিল রুট চ্যানেল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার গোপালগঞ্জে ৭১ হাজার পিস নকল সিগারেট জব্দ

গোপালগঞ্জে সুদমুক্ত ক্ষুদ্র ঋণ কার্যক্রমের গতিশীলতা বিষয়ক প্রশিক্ষণ

Reporter Name
  • Update Time : রবিবার, ১ জুন, ২০২৫, ৬.১৪ পিএম
  • ৩২৫ Time View
107

কালের খবরঃ

গোপালগঞ্জে ‘পৌর পর্যায়ে বাস্তবায়িত সুদমুক্ত ক্ষুদ্র ঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়ন’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।আজ রবিবার(১জুন) জেলা সমাজসেবা অধিদপ্তর গোপালগঞ্জ কার্যালয়ের প্রশিক্ষণ হলরুমে শহর সমাজসেবা কার্যালয় দিনব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করে।

এতে প্রধান অতিথির বক্তব্য দেন সমাজসেবা অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ হারুন অর রশীদ।শহর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা কর্মকর্তা আলআমিন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ জুলফিকার আলী।প্রশিক্ষণে সুদমুক্ত ক্ষুদ্র ঋণ কার্যক্রমের সুবিধাভোগী ২৮ জন নারী ও ৬ জন পুরুষ উদ্যোক্তা অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে উপ-পরিচালক মোঃ হারুন অর রশীদ বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর উদ্যোক্তাদের ব্যবসা প্রসারের লক্ষ্যে সরকার সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে সুদমুক্ত ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনা করে আসছে । এখান থেকে ঋণ নিয়ে অনেকেই উদ্যোক্তা হয়েছে। সংসারের আয় বৃদ্ধি করেছেন। এখন তারা স্বচ্ছল জীবনযাপন করছেন। ঋণ কার্যক্রমের গতিশীলতা আনায়নে স্টেকহোলডারদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে । তারা প্রশিক্ষণে অংশ নিয়ে ঋণের টাকা সঠিকভাবে ব্যবহারের পরামর্শ পেয়েছেন । আগামীতে ঋণ বিতরণের আওতা ও পরিমান আরো বৃদ্ধি করা হবে। এখান থেকে ঋন নিয়ে অসংখ্য নারী-পুরুষ ক্ষুদ্র উদ্যোক্তা হয়ে ব্যবসার প্রসার ঘটাতে পারবেন । এতে  ব্যক্তি ও পরিবারের সমৃদ্ধি আসবে বলে আমি বিশ্বাস করি  ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION