মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ!

গোপালগঞ্জে ভ্যান চুরির ঘটনায় দুই গ্রুপের সংঘর্ষ! নারীসহ আহত অর্ধশতাধিক

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ জুন, ২০২৫, ২.২১ পিএম
  • ৪২৯ Time View
4

 কালের খবরঃ

 গোপালগঞ্জে ভ্যান চুরিকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে রক্ষক্ষয়ী সংঘর্ষে নারীসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছে। এদের মধ্যে ৫৬ জনকে গোপালগঞ্জ আড়াইশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।আজ রোববার (২৯ জুন) সকাল ১১টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার বোড়ামী ইউনিয়নের ভেন্নাবাড়ী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মোঃ সাজেদুর রহমান সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন।

মারাত্মক আহতরা হলোঃ বাচ্চু (৫৫), জয় মোল্লা (১৯), রকি মোল্লা (২১), রাকিব শেখ (১৭), তাহের শেখ (৭৫), হেলাল শেখ (৪২), মিশু শেখ (২৪), মোঃ জিয়াউর রহমান (৩০), বেলাল শেখ (২৭), ইউনুফ শেখ (১৮), জুয়েল শেখ (৪৫), জগলু শেখ (৫০), রাসেল শেখ (১৮), রাজিব (২৫), রহমতুল্লাহ (১৮), দ্বীন ইসলামসহ (১৮) ৫৬ জনকে গোপালগঞ্জ আড়াইশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মোঃ সাজেদুর রহমান জানান, গত কয়েক দিন আগে সদর উপজেলার ভেন্নাবাড়ী গ্রামের লিটন মেম্বারের সমর্থক সাজিদ একই গ্রামের রেফায়েত ডাক্তারের সমর্থক ইব্রাহিম শেখের ভ্যান চুরি করে নিয়ে যায়। এ নিয়ে এলাকায় উত্তেজনা শুরু হলে সালিশ বৈঠকের ডাক দেয়া হয়।

এ নিয়ে আজ রবিবার সকালে লিটন মেম্বারের বাড়িতে সালিশ বৈঠক বসে। সালিশ বৈঠকে দুই পক্ষের মধ্যে কাটাকাটির ঘটনা ঘটে। এর জের ধরে দুই পক্ষের সমর্থেকেরা দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। প্রায় ঘন্টাব্যাপী ধরে চলা এ সংঘর্ষে নারীসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিত নিয়ন্ত্রনে আনে। মারাত্মক আহত ৫৬জনকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে কোন পক্ষই এখনো থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION