শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত-১০, বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাটের অভিযোগ কোটালীপাড়ায় পূর্বাভাসের ইফতার মাহফিল ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সকাল ৮টায় গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত মুকসুদপুরে প্রান্তিক জনগোষ্ঠীর ২শ’ পরিবার পেল ঈদ সামগ্রী দুদকের মামলায় কোটালীপাড়া থেকে বন ও পরিবেশ অধিদপ্তরের নমুনা সংগ্রহকারী দিদারুল গ্রেপ্তার দাম্পত্য কলহের কারণে গোবিপ্রবির বাংলা বিভাগের শিক্ষার্থীর আত্মহত্যা বিধবা মাকে ঘর থেকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে গোপালগঞ্জে দরিদ্র ৭৮ পরিবার পেল ভ্যানগাড়ী ও সেলাইমেশিন। গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুই শিশুসহ তিনজন নিহত

কাশিয়ানীতে ব্যবসায়ীর বাড়িতে দূর্ধর্ষ চুরি

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ জুন, ২০২৫, ১২.২৩ পিএম
  • ২৫৯ Time View
39

কাশিয়ানী প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কাশিয়ানীতে এক  মোঃ বাবুল খান নামে এক ব্যবসায়ীর বাড়িতে দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এসময় ১০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ১ লক্ষ টাকাসহ মূল্যবান মালপত্র নিয়ে যায় সংঘবদ্ধ চোর চক্রটি।

আজ সোমবার (৩০ জুন) গভীর রাত ১টার দিকে কাশিয়ানী উপজেলার নিজামকান্দি ইউনিয়নের ফলসি গ্রামে এ ঘটনা ঘটে।

ব্যবসায়ী বাবুল খানের স্ত্রী হিমা বেগম সাংবাদিকদের জানান, আমার স্বামী ব্যবসার কাজে বাইরে থাকায় আমি দুই সন্তানকে নিয়ে বাড়ীতে থাকি। রবিবার (২৯ জুন) রাতে আমার ছেলে অসুস্থ থাকায় আমার বাড়ীর পাশের জা-এর বাসায় অবস্থান করি এবং রাতে সেখানেই থাকি।

আজ সোমবার ভোরের দিকে বাসায় ফিরে ঘরে ঢুকে দেখি আলমারী ও ওয়ারড্রপসহ ঘরের বিভিন্ন জায়গা তছনছ করা। ঘরে থাকা১০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ১ লক্ষ টাকাসহ মূল্যবান মালপত্র  পাওয়া যায়নি। রাতের আধারে    সংঘবদ্ধ চোর চক্রটি এসব মালামাল নিয়ে পালিয়ে যায়। এ চক্রটি বারান্দার গ্রীল কেটে ঘরে প্রবেশ করেছে বলে জানান তিনি। পরে খবর পেয়ে রামদিয়া পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ব্যাপারে কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন বলেন, ব্যবসায়ী বাবুল খানের বাসায় চুরির ঘটনা ঘটেছে। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। এ ঘটনায় কাশিয়ানী থানায় অভিযোগ দিয়েছে ভুক্তভোগী পরিবার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION