শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত-১০, বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাটের অভিযোগ কোটালীপাড়ায় পূর্বাভাসের ইফতার মাহফিল ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সকাল ৮টায় গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত মুকসুদপুরে প্রান্তিক জনগোষ্ঠীর ২শ’ পরিবার পেল ঈদ সামগ্রী দুদকের মামলায় কোটালীপাড়া থেকে বন ও পরিবেশ অধিদপ্তরের নমুনা সংগ্রহকারী দিদারুল গ্রেপ্তার দাম্পত্য কলহের কারণে গোবিপ্রবির বাংলা বিভাগের শিক্ষার্থীর আত্মহত্যা বিধবা মাকে ঘর থেকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে গোপালগঞ্জে দরিদ্র ৭৮ পরিবার পেল ভ্যানগাড়ী ও সেলাইমেশিন। গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুই শিশুসহ তিনজন নিহত

কাশিয়ানীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ জুন, ২০২৫, ১০.১৭ পিএম
  • ৩০৩ Time View
40

মাদকসহ গ্রেপ্তার আরিফুল্লাহ

কাশিয়ানী  প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কাশিয়ানী  কালনায় মধুমতি ব্রীজের টোল প্লাজার সামনে থেকে ৫ হাজার ৮৫৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আরিফুল্লাহ (২২ )নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার হওয়া মাদক ব্যবসায়ী আরিফুল্লাহ কক্সবাজারের রামু উপজেলার দারিয়ারদিঘী গ্রামের মৌলভী পাড়া এলাকার নুরুল কবিরের ছেলে।আজ শনিবার (২৮জুন) বিকেলে জেলার কাশিয়ানী উপজেলার কালনার মধুমতি ব্রীজের টোল প্লাজা থেকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ভাটিয়াপাড়া র‌্যাব-৬ ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজাউল হক । তিনি সাংবাদিকদের জানিয়েছেন,  গোপান সংবাদ ছিল ঢাকা থেকে ছেড়ে আসা যশোর গামী নড়াইল এক্সপ্রেস পরিবহনের মাদক পাচার হচ্ছিল। বাসটি মধুমতি টোল প্লাজার সামনে পৌছালে বাসে তল্লাশী চালিয়ে ৫ হাজার ৮৫৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীকে কাশিয়ানী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION