মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ!

গোপালগঞ্জে ৬টি যানবাহনের সিরিজ সংঘর্ষ! পুলিশসহ নিহত-২, আহত-২০

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ জুন, ২০২৫, ১২.৪৬ পিএম
  • ৩২০ Time View
5

কালের খবরঃ

গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরে ৬টি যানবাহনের পারস্পারিক সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ ২ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে অন্তত ২০ জন।

আজ রবিবার (১৫ জুন) রাত আড়াইটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরে এ দুর্ঘটনা ঘটে।নিহতারা হলেন, ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের সহকারী ট্রাফিক পুলিশ পরিদর্শক(এটিএসআই) রফিকুজ্জামান ও খুলনার সোনাডাঙা থানার দেবেনবাবু রোডের আব্দুল হামিদ ব্যাপারীর ছেলে ও আরমান পরিবহনের হেলপার সেলিম হোসেন ব্যাপারি।

গোপালগঞ্জ ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এস আই) রোমান মোল্যা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনা গামী আরমান পরিবহনের একটি বাস ঘটনাস্থলে পৌঁছালে দাড়িয়ে থাকা একটি ট্রাককে পিছন থেকে ধাক্কা লাগায়। এতে বাসটি ক্ষতিগ্রস্ত হলে যাত্রীদের উদ্ধারকালে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা সাতক্ষীরা এক্সপ্রেসের একটি বাস পিছন দিক থেকে অপর একটি প্রাইভেটকারকে ধাক্কা দিলে সামনে থাকা একটি কার্ভাড ভ্যানের সাথে সংঘর্ষ হয়ে মহাসড়কের খাদে পড়ে যায়।

এসময় উদ্ধার কাজ চলাকালে মহাসড়কে দেয়া পুলিশের ব্যাড়িকেডে এসবি পরিবহন ধাক্কা দেয়ার পরই বলেশ্বর পরিবহনের একটি দ্রুতগামি বাস এসবি বাসের পিছনে ধাক্কা দিয়ে ঠেলে নিয়ে যায়। এতে ৬টি যানের সিরিজ সংঘর্ষে ঘটনাস্থলে আরমান পরিবহনের হেলপার সেলিম হোসেন ব্যাপারী নিহত হন।

এসময় উদ্ধার কাজে থাকা ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের এটিএসআই রফিকুজ্জামানসহ ২১ জন আহত হন। পরে আহতদের গোপালগঞ্জ আড়াইশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের এটিএসআই রফিকুজ্জামানের অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। পরে দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো সরিয়ে নিলে প্রায় ২ ঘন্টা পর ঢাকা খুলনা মহাসড়ক দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়।

তিনি আরো জানান, দুর্ঘটনাকবলিত যানগুলো উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। তবে দুর্ঘটনার পর বাসের চালক ও সহকারীদের খুজে পাওয়া যায়নি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা দায়ের পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION