মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে পিতাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদন্ড কাশিয়ানীতে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৭টি দোকান। ১৪ লাখ টাকার ক্ষতি অবৈধভাবে আহরিত ১২ লাখ টাকার চিংড়ির রেণু টুঙ্গিপাড়ায় জব্দ, নদীতে অবমুক্ত কোটালীপাড়ায় অর্ধশতাধিক প্রতিবন্ধী, অসহায় ও দুঃস্থ পরিবার পেল খাদ্যসামগ্রী সহায়তা। গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টুঙ্গিপাড়ায় মাদ্রাসা ভবনের শ্রেণীকক্ষে হাঁটুসমান পানি, চারদিন ধরে বন্ধ পাঠদান কাশিয়ানীতে ট্রলি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্ত্রী নিহত, স্বামী আহত গোপালগঞ্জের মধুমতি বিল রুট চ্যানেল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার গোপালগঞ্জে ৭১ হাজার পিস নকল সিগারেট জব্দ গোপালগঞ্জ পৌরসভার জলাবদ্ধ এলাকা ও ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শনে এমপি ডা. কে এম বাবর

গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় বাবা-মেয়ে সহ নিহত ৩, আহত ১০

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫, ৩.৫৪ পিএম
  • ৩১২ Time View
122

কালের খবরঃ

গোপালগঞ্জে পৃথক ৩টি সড়ক দূর্ঘটনায় বাবা-মেয়ে সহ ৩ জন নিহত ও অপর ১০ জন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ জুন) ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজলার পুরাতন মুকসুদপুর, একই মহাসড়কের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া ও সদর উপজেলার বেদগ্রামে এসব দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার কদমী গ্রামে সৈয়দ জামাল উদ্দিন(৭০) ও তার মেয়ে রহিমা বেগম(৩০) এবং নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার জয়পুর ইউনিয়নে জহিরুল শেখ(৬০)।

মুকসুদপুর থানার ইন্সপেক্টর তদন্ত শীতল চন্দ্র পাল ও স্থানীয়রা জানিয়েছেন, ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার পুরান মুকসুদপুর এলাকায় বালু বোঝাই ট্রাকের ধাক্কায় রহিমা বেগম ঘটনাস্থলে নিহত হয় এবং এসময় তার পিতা সৈয়দ জামাল উদ্দিন মারাত্মক আহত হন।তাকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।তারা ঢাকা থেকে পরিবারের অন্যান্য সদস্যরা বাস থেকে নেমে রাস্তার পাশে দাড়িয়ে ছিলেন। এসময় আচমকা একটি বালু ভর্তি ট্রাক তাদেরকে ধাক্কা দেয়।

এদিন সকালে একই মহাসড়কে কাশিয়ানীর ভাটিয়াপাড়া এলাকায় বাসের ধাক্কায় মারাত্মক আহত হন জহিরুল শেখ।তাকে স্থানীয়রা কাশিয়ানী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।অন্যদিকে, ঢাকা-খুলনা মহাসড়কের সদরের বেদগ্রামে মাইক্রোবাস ও বাসের মুখোমুখি সংঘর্ষে অন্ততঃ ১০ জন আহত হয়েছে।মাইক্রোবাসটি টেকেরহাট থেকে ছেড়ে খুলনা যাচ্ছিল। ঘটনাস্থলে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী রাজিব পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION