শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত-১০, বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাটের অভিযোগ কোটালীপাড়ায় পূর্বাভাসের ইফতার মাহফিল ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সকাল ৮টায় গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত মুকসুদপুরে প্রান্তিক জনগোষ্ঠীর ২শ’ পরিবার পেল ঈদ সামগ্রী দুদকের মামলায় কোটালীপাড়া থেকে বন ও পরিবেশ অধিদপ্তরের নমুনা সংগ্রহকারী দিদারুল গ্রেপ্তার দাম্পত্য কলহের কারণে গোবিপ্রবির বাংলা বিভাগের শিক্ষার্থীর আত্মহত্যা বিধবা মাকে ঘর থেকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে গোপালগঞ্জে দরিদ্র ৭৮ পরিবার পেল ভ্যানগাড়ী ও সেলাইমেশিন। গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুই শিশুসহ তিনজন নিহত

কোটালীপাড়ায় পুড়িয়ে ধ্বংস করা হলো ১৯ লাখ টাকার অবৈধ চায়নাদুয়ারী জাল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, ৫.৫৪ পিএম
  • ২৮৩ Time View
54

 কালের খবরঃ    

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বিভিন্ন বিলে অভিযান চালিয়ে প্রায় ১৯ লাখ টাকা মূল্যের ৩১৮ পিচ অবৈধ চায়নাদুয়ারী জাল উদ্ধার করেছে ভ্রাম্যমান আদালত। এসময় জব্দকৃত জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

আজ বৃহস্পতিবার (১৯ জুন) সকাল থেকে দুপুর পযর্ন্ত কোটালীপাড়া উপজেলার কলাবাড়ী ও পঞ্জুরী ইউনিয়নে এ অভিযান চালায় উপজেলা মৎস্য অফিস ও উপজেলা প্রশাসন।

কোটালীপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহজাহান সিরাজ জানান, উপজেলার বিভিন্ন বিলে অবৈধ চায়নাদুয়ারী জাল দিয়ে অবাধে মাছ শিকার করা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে কলাবাড়ী ইউনিয়নের বিভিন্ন খাল ও বিলে অভিযান চালানো হয়। এসময় এসব খাল ও বিল থেকে প্রায় ২১৬ পিচ অবৈধ চায়নাদুয়ারী জাল জব্দ করা হয়। পরে কলাবাড়ী ইউনিয়ন পরিষদের সামনে জব্দকৃত জাল আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অপরদিকে, পিঞ্জুরী ইউনিয়নের বিভিন্ন খাল ও বিলে অভিযান চালান উপজেলা প্রশাসন। এসময় ওই ইউনিয়নের বিভিন্ন খাল ও বিল থেকে ১০২ পিচ অবৈধ চায়নাদুয়ারী জাল জব্দ করা হয়। পরে উপজেলা পরিষদের সামনে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

তিনি আরো জানান, দেশীয় মাছ রক্ষার্থে এ অভিযান চালানো হচ্ছে। অভিযানকালে কলাবাড়ী ও পঞ্জুরী ইউনিয়নের বিভিন্ন খাল ও বিল থেকে প্রায় ১৯ লাখ টাকা মূল্যের ৩১৮ পিচ অবৈধ চায়না জাল জব্দ করা হয়। চায়না জাল দিয়ে মাছ শিকারের ফলে অবাধে দেশীয় প্রজাতির মাছ ধ্বংস হয়ে যাচ্ছে। ফলে আগামীতেও এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এ অভিযানকালে গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন্

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION