মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ!

কোটালীপাড়ায় পারিবারিক সম্পত্তির দ্বন্দ্বে ভাতিজার হাতে চাচা খুন

Reporter Name
  • Update Time : সোমবার, ২ জুন, ২০২৫, ৭.৪৬ পিএম
  • ৩০৯ Time View
2

কালের খবরঃ

পারিবারিক জমিজমা ও অর্থ সংক্রান্ত বিরোধের জেরে কোটালীপাড়ার নৈয়ারবাড়ি গ্রামের সেবাশ্রমের সেবাইত বুদ্ধিমন্ত সরকারকে(৭০)খুন করেছে আপন ভাতিজা।  গতকাল খালের পানিতে বস্তাবন্দি অবস্থায় ওই সেবাইতের লাশ উদ্ধার করে পুলিশ।এ ঘটনায় গতকাল রবিবার সন্ধ্যায় নিহতের আপন ভাইপো লিংকন সরকারকে (১৮) পুলিশ গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলে সে হত্যার কথা স্বীকার করে। পারিবারিক সম্পত্তি ও অর্থ আর সেই সাথে তার বাবা-মাকে নানা ভাবে হয়রানি ও নির্যাতনের কারনে চাচাকে  হত্যা করেছে বলে পুলিশকে জানিয়েছে লিংকন। আজ সোমবার (২জুন) বিকেলে অভিযুক্ত   লিংকন সরকার গোপালগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আজ সোমবার সন্ধ্যায় পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে অতিরিক্ত পুলিশ সুপার ড. মোঃ রুহুল আমিন সরকার এক প্রেস ব্রিফিং করে এসব তথ্য জানিয়েছেন। পরে অভিযুক্ত লিংকনকে জেল হাজতে পাঠানো হয়েছে।

উল্লেখ, বিগত ২৯ মে রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে নৈয়ারবাড়ি গ্রামের বিনয় সরকারের ছেলে লিংকন সরকার তার আপন কাকা বুদ্ধিমন্ত সরকারকে পারিবারিক জমি ও অর্থ সংক্রান্ত জেরে  শ্বাসরোধ করে হত্যা করে।পরে দুই পা কেটে বস্তায় ভরে খালের পানিতে লাশ ফেলে আসে।র নিখোঁজের তিনদিন পর গতকাল রবিবার(০১জুন)পূর্ব নৈয়ারবাড়ি এলাকা থেকে বস্তাবন্দি অবস্থায় নিহত সেবাইতের লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহতের স্ত্রী লক্ষী সরকার বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION