শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত-১০, বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাটের অভিযোগ কোটালীপাড়ায় পূর্বাভাসের ইফতার মাহফিল ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সকাল ৮টায় গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত মুকসুদপুরে প্রান্তিক জনগোষ্ঠীর ২শ’ পরিবার পেল ঈদ সামগ্রী দুদকের মামলায় কোটালীপাড়া থেকে বন ও পরিবেশ অধিদপ্তরের নমুনা সংগ্রহকারী দিদারুল গ্রেপ্তার দাম্পত্য কলহের কারণে গোবিপ্রবির বাংলা বিভাগের শিক্ষার্থীর আত্মহত্যা বিধবা মাকে ঘর থেকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে গোপালগঞ্জে দরিদ্র ৭৮ পরিবার পেল ভ্যানগাড়ী ও সেলাইমেশিন। গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুই শিশুসহ তিনজন নিহত

কোটালীপাড়ায় দুই দিনে ৬ মন্দিরে চুরি।গ্রামগুলোতে চরি আতংক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ জুন, ২০২৫, ১.৪১ পিএম
  • ৩৭১ Time View
47

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ার বিভিন্ন গ্রামে  গত ৪৮ ঘন্টায় ৬ টি মন্দিরে চুরির ঘটনা ঘটেছে।এর মধ্যে গতকাল বৃহস্পতিবার (১২জুন) দিবাগত রাতে উপজেলার উনশিয়া গ্রামের কর্মকার বাড়ীর আলোক কর্মকারের মনসা মন্দির,পংকজ কর্মকারের মনসা-কালী-শীতলা মন্দির,কর্মকার বাড়ী সর্বজনীন দূর্গা মন্দির,জয়দেব কর্মকারের দূর্গা মন্দির। এসব মন্দিরের পূজায় ব্যবহৃত কাঁসা পিতলের সরঞ্জাম চুরির ঘটনা ঘটেছে।

কর্মকার বাড়ীর সত্তরোধর্ব বৃদ্ধা গৌরী রাণী কর্মকার বলেন, আমি ঘুম থেকে উঠে ভোরে মন্দিরে সেবা দিতে গিয়ে দেখি মন্দিরের সব কিছু এলোমেলো। লক্ষ করে দেখি মন্দিরে পূজায় ব্যবহৃত কাঁসা –পিতলের থালা গ্লাস, ঘটিসহ পূজার কাজে ব্যবহৃত সরঞ্জম নেই।এরপর সাবাইকে ডাক দিলে বাড়ীর সবাই উঠে দেখে  একে একে ৪ টি মন্দিরে চুরির ঘটনা ঘটেছে।

এ দিকে গত বুধবার (১১জুন) দিবাগত রাতে উপজেলার ডহরপাড়া গ্রামের নরত্তম বালার বাড়ীর রাধাগোবিন্দ মন্দির ও পরেশ সমদ্দারের বাড়ীর রাধাগোবিন্দ মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা ওই দুটি মন্দিরের পূজায় ব্যবহৃত সকল কাঁসা-পিতলের সরঞ্জাম চুরি করে নিয়েগেছে।এই চুরির ঘটনা  বালা বাড়ীর সজল বালা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এই চুরির পরে আমরা আমাদের বাড়ীর মালামাল ও আমাদের নিরাপত্তা নিয়ে  শঙ্কিত।আমরা আমাদের নিরাপত্তার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

এ ব্যাপারে কোটালীপাড়া থানার এস আই মামুনুর রশীদ সাংবাদিকদের বলেন,মন্দির চুরির ঘটনাগুলো আমাদেরকে কেউ লিখিত বা মৌখিক ভাবে জানায়নি।জানালে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION