মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অহত-১৫, ঢাকা-খুলনা মহাসড়কে ২ ঘন্টা যান চলাচল বন্ধ গোপালগঞ্জের তিনটি আসনেই বিএনপির ঐতিহাসিক বিজয় গোপালগঞ্জে মোটর সাইকেলের ধাক্কায় পথচারী নিহত, আহত-২ টুঙ্গিপাড়ায় বিএনপির কর্মীকে কুপিয়ে আহত। অভিযোগ জামায়াত কর্মীদের বিরুদ্ধে শেখ পরিবারের অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা শেখ কবির হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন গোপালগঞ্জের ৩টি আসনে ৩০ প্রার্থীর মধ্যে জামানত হারালেন ১৯ প্রার্থী গোপালগঞ্জে ট্রলি চাপায় বৃদ্ধ নিহত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেনের ইন্তেকাল গোপালগঞ্জে ‘না’ ভোট জয় পেয়েছে গোপালগঞ্জের তিনটি আসনেই বিএনপি বিজয়ী

মুকসুদপুরে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ। শিশু নিহত,আহত-৪

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ জুন, ২০২৫, ৫.২৬ পিএম
  • ২৭৪ Time View
25

মুকসুদপুর প্রতিনিধিঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাসী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে সায়মা রহমান (৫) নামে এক শিশু নিহত হয়েছে। এতে আহত হয়েছে একই পরিবারের আরো ৪জন। আজ বুধবার (১১জুন) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার দাসেরহাট স্কাই ব্লু রেস্টুরেন্টের সামনে এ দূর্ঘটনা ঘটে।

নিহত শিশু সায়মা রহমান ঢাকার নিউস্কাটন রোডের বাসিন্দা রাফিউর রহমানের মেয়ে।মুকসুদপুর ফায়ার সার্ভিস কর্মকর্তা ওয়াহিদুর রহমান জানান, প্রাইভেটকারে করে একই পরিবারের ৫ জন ঢাকা থেকে খুলনা যাচ্ছিলেন। এসময় প্রাইভেটকারটি ঢাকা-খুলনা মহাসড়কের দাসেরহাট স্কাই ব্লু রেস্টুরেন্টের সামনে পৌঁছালে বিপরিত দিক থেকে আসা সোহাগ পরিবহনের দ্রুতগামী একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমখি সংঘর্ষ ঘটে।

এতে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে গেলে ৫জন গুরুত্বর আহত হন। পরে খবর পেয়ে মুকসুদপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকালে সায়মা মারা যায়। মারাত্মক আহত নিহত সায়মার বাবা রাফিউর রহমান (৪৫), মা নুসরাত জাহান (৩৭), ভাই আসিক রহমান (১০) ও আঃ রহমানকে(৪) উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হযেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION