মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ!

মুকসুদপুরে নেশা ও জুয়ার খেলায় বাধা দেওয়ায় স্ত্রীকে মারপিট করে আহত করেছে স্বামী

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ জুন, ২০২৫, ৫.১৬ পিএম
  • ৪২৩ Time View
8

মুকসুদপুর প্রতিনিধিঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে নেশা ও জুয়া খেলায় বাধা দেওয়ায় স্ত্রী রুকসানা বেগমকে (৪০)মারধর করে আহত করার অভিযোগ উঠেছে স্বামী শাহ আলম শেখের (৫০) বিরুদ্ধে। মারাত্মক আহত ভুক্তভোগী নারীকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।গত শনিবার (১৪ জুন)রাতে মুকসুদপুর উপজেলার লখাইরচর গ্রামে এ ঘটনা ঘটে।এ ঘটনায় স্বামীর নামে থানায় অভিযোগের প্রস্তুতি চলছে।

অভিযুক্ত স্বামী শাহ আলম শেখ মুকসুদপুর উপজেলার লখাইরচর গ্রামের ইসমাইল শেখের ছেলে ও ক্রাউন সিমেন্ট কোম্পানির ট্রাক চালক।

ভুক্তভোগী রুকসানা বেগম বলেন, ২৫ বছর আগে শাহ আলম শেখের সাথে আমাদের বিয়ে হয়। আমাদের ঘরে দুইটি সন্তান রয়েছে।বিয়ের পরে থেকেই আমার উপর বিভিন্ন সময় মারধর করে অত্যাচার চালিয়ে আসছিল। সে প্রতিনিয়ত জুয়ার আসরে বসে এবং নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে ফিরে।

শনিবার(১৪ জুন)রাতে আমার কাছে জুয়া খেলা ও নেশা করার টাকা চাইলে আমি দিতে অস্বীকার করায় মারধর শুরু করে।এসময় আমার ছেলে সিয়াম আহম্মেদ(১২)ও মেয়ে খাদিজা আক্তার সুচনা(২২) বাঁধা দিলে তাদেরকেও মারধর করে।

তিনি আরো বলেন, এ ঘটনায় আমাকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।আমার স্বামীর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।তবে এ ব্যাপারে অভিযুক্ত স্বামী শাহ আলম শেখের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

মুকনুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)মোঃ মোস্তফা কামাল বলেন, এখন পযর্ন্ত থানায় কোন আভিযোগ হয়নি।অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION