শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম :
সরকারি দপ্তরের বাড়তি খরচেই শ্রমিকদের মজুরি বাড়াতে পারছেন না মালিকরা: মাসুদ অ্যালুমিনিয়ামের পাত্রে রান্না খাবারে মিলছে বিপজ্জনক মাত্রার সীসা গোবিপ্রবিতে প্রথমবারের মতো গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত গোপালগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের মারধরে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ গোপালগঞ্জে আওয়ামী লীগের তিন নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার নারীর অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করতে সমান সুযোগ জরুরি: জুবাইদা রহমান শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান, গোপালগঞ্জে ৯ শিক্ষার্থীর টিসি! কোটালীপাড়ায় গাছতলায় আশ্রয় নেওয়া ৯৫ বছরের বৃদ্ধের খোঁজ খবর নিলেন প্রধানমন্ত্রীর পক্ষে প্রতিনিধি দল। টুঙ্গিপাড়ায় ১০ পিস ইয়াবাসহ কলেজছাত্র গ্রেপ্তার বাংলাদেশ বেতার গোপালগঞ্জ আঞ্চলিক কেন্দ্রের উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

গোপালগঞ্জ পৌর এলাকার কোরবানীর বর্জ্য ব্যবস্থাপন ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫, ২.২৫ পিএম
  • ৩২২ Time View
151

কালের খবরঃ

আগামী শনিবার (৭ জুন) ঈদুল আজহা। ঈদের নামাজ শেষে গোপালগঞ্জ জেলা সদরের পৌর এলাকাসহ বিভিন্ন এলাকায় পশু কোরবানি করা হবে। কোরবানির পশুর বর্জ্য ২৪ ঘণ্টার মধ্যে অপসারণে প্রস্তুতি নিয়েছে গোপালগঞ্জ পৌরসভা। পৌর এলাকার ১৫টি ওয়ার্ডের জন্য প্রস্তুত করা হয়েছে ১৩৪জন জন পরিচ্ছন্নতা কর্মী। আজ মঙ্গলবার (৩জুন) দিনব্যাপী বর্জ্য ব্যবস্থাপন ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণের ব্যবস্থা করে গোপালগঞ্জ পৌরসভা।প্রধান অতিথি হিসেবে দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।

গোপালগঞ্জ পৌরসভার প্রশাসক ও জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক বিশ্বজিত কুমার পালের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডাঃ আবু সাইদ মোঃ ফারুক, পৌরসভার নির্বাহী কর্মকর্তা এ এইচ এম রকিবুল ইসলাম প্রমূখ।বক্তরা পশু কোরবানী পর যত দ্রুত সম্ভব ভালোভাবে ময়লা আবর্জনা পরিস্কার করে সেখানে ব্লিচিং পাউডার ছিটানোসহ বিভিন্ন দিক নের্দেশনা মূলক পরামর্শ দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION