শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় প্রচুর শিলা বৃষ্টি কোটালীপাড়ায় প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত-১০, বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাটের অভিযোগ কোটালীপাড়ায় পূর্বাভাসের ইফতার মাহফিল ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সকাল ৮টায় গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত মুকসুদপুরে প্রান্তিক জনগোষ্ঠীর ২শ’ পরিবার পেল ঈদ সামগ্রী দুদকের মামলায় কোটালীপাড়া থেকে বন ও পরিবেশ অধিদপ্তরের নমুনা সংগ্রহকারী দিদারুল গ্রেপ্তার দাম্পত্য কলহের কারণে গোবিপ্রবির বাংলা বিভাগের শিক্ষার্থীর আত্মহত্যা বিধবা মাকে ঘর থেকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে গোপালগঞ্জে দরিদ্র ৭৮ পরিবার পেল ভ্যানগাড়ী ও সেলাইমেশিন।

গোপালগঞ্জে কাঠ পুড়িয়ে কয়লা প্রস্তুতকারী প্রতিষ্ঠান ভেঙ্গে গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালত

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ জুন, ২০২৫, ১১.৫১ এএম
  • ২৮৮ Time View
52

কালের খবরঃ

গোপালগঞ্জে কাঠ পুড়িয়ে অবৈধ কয়লা প্রস্তুতকারী প্রতিষ্ঠান ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত।গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের গোহালা গ্রামে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর এই অভিযান চালায়। গত শনিবার (২৮ জুন)বিকেল থেকে সন্ধ্যা সাড়ে ৭ টা পর্যন্ত যৌথ অভিযান চালিয়ে ওই প্রতিষ্ঠান ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়।

ভ্রাম্যমান আদালতের বিচারক ও জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট অনিরুদ্ধ দেব রায় ও পরিবেশ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহফুজুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

কর্মকর্তাদ্বয় জানান গোপীনাথপুর গ্রামের আলমগীর দীর্ঘদিন ধরে অবৈধভাবে কাঠ পুড়িয়ে কয়লা তৈরী করে আসছিল। তারা বায়ূ মন্ডলে কার্বনডাইঅক্সসাইড ছড়িয়ে পরিবেশ দূষন ঘটাচ্ছিল। এটি জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই ভ্রাম্যমান আদালত পরিচালনা করে প্রতিষ্ঠানটির সব গুলো বার্ণার ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। ভাঙ্গা শেষ হলে ফায়ার সার্ভিসের সদস্যরা পানি ছিটিয়ে বার্ণার গুলোর  আগুন নিভিয়ে দেয়।

এ আদালতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক  মনিরুজ্জামান শেখ।এতে আনসার ব্যাটেলিয়ন এবং ফায়ার সার্ভিসের সদস্যরা অংশ নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION