শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে প্রথমবারের মতো গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত গোপালগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের মারধরে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ গোপালগঞ্জে আওয়ামী লীগের তিন নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার নারীর অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করতে সমান সুযোগ জরুরি: জুবাইদা রহমান শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান, গোপালগঞ্জে ৯ শিক্ষার্থীর টিসি! কোটালীপাড়ায় গাছতলায় আশ্রয় নেওয়া ৯৫ বছরের বৃদ্ধের খোঁজ খবর নিলেন প্রধানমন্ত্রীর পক্ষে প্রতিনিধি দল। টুঙ্গিপাড়ায় ১০ পিস ইয়াবাসহ কলেজছাত্র গ্রেপ্তার বাংলাদেশ বেতার গোপালগঞ্জ আঞ্চলিক কেন্দ্রের উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর স্লোগান নিয়ে মন্তব্যের জেরে দায়িত্ব হারালেন সচিব শ্রমিক আন্দোলনে অর্থের জোগানদাতা সন্দেহে সাবেক মন্ত্রী-এমপিদের হিসাব জব্দ

গোপালগ‌ঞ্জে সড়কে মাহেন্দ্র উল্টে নিহত ১,আহত ৫

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ জুন, ২০২৫, ১১.০০ পিএম
  • ৪০৯ Time View
134

কালের খবরঃ

গোপালগঞ্জে যাত্রীবাহী মাহেন্দ্র নিয়ন্ত্রন হা‌রি‌য়ে রাস্তার উপর উ‌ল্টে প‌ড়ে ১ জন নিহত ও অপর ৫ জন আহত হ‌য়ে‌ছে। আজ বুধবার (২৫ জুন) রাত ৯ টার দি‌কে গোপালগঞ্জ টেকেরহাট সড়কের সদর উপজেলার ভেড়ারহাট বাজার এলাকায় এ দুর্ঘটনা‌ ঘ‌টে। ‌নিহ‌তের নাম হা‌ফিজুর মোল্লা (৫০)। সে  গোপালগঞ্জ সদর উপ‌জেলার নিজড়া গ্রা‌মের মৃত ইউসুফ মোল্লার ছেলে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ  (ওসি) মির মোঃ সাজেদুর রহমান জানান, রাতে গোপালগঞ্জ শহর থেকে ৫জন যাত্রী নিয়ে একটি মহেন্দ্র সদর উপজেলার উলপুর যাচ্ছিল। এসময় মাহেন্দ্রটি ঘটনাস্থলে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপর উল্টে যায়। এতে মাহেন্দ্র থেকে সড়কের উপর ছিটকে পড়ে হাফিজুর মোল্লা ঘটনাস্থলে মারা যান। পরে স্থানীয়রা আহত ৫জনকে উদ্ধার করে গোপালগঞ্জ আড়াইশ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION