মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে সরকারি চাকরিজীবীদের কর্মবিরতি নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস

উচ্ছেদ অভিযান চালিয়ে মুকসুদপুরে ৩১টি স্থাপনা ভেঙ্গে দিয়েছে প্রশাসন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ মে, ২০২৫, ৭.৩০ পিএম
  • ২৩৩ Time View
4

মুকসুদপুর প্রতিনিধিঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে সরকারি জায়গায় গড়ে উঠা ৩১ টি দোকানসহ ১টি শহীদ মুক্তিযোদ্ধা ক্লাব ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে প্রশাসন। আজ সোমবার (১৯ মে) সকালে উপজেলার গোহালা ইউনিয়নের সিন্দিয়াঘাট বাজারে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।  গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নিজস্ব জায়গা দখলমুক্ত করতে এ উচ্ছেদ অভিযান চালানো হয়।

গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানাযায়, পানি উন্নয়ন বোর্ডের নিজস্ব জায়গায় দীর্ঘদিন যাবত স্থানীয়রা প্রভাব খাটিয়ে জায়গা দখল করে পাকা স্থাপনাসহ বিভিন্ন ধরনের দোকান  তুলে ব্যাবসা বাণিজ্য করে আসছিল। পানি উন্নয়ন বোর্ড তাদের জমি দখলমুক্ত করতে অনেক বার তাদের নোটিশ দিলেও দখলদাররা  গড়িমসি করে আসছিল। এ কারণে জেলা প্রশাসন কর্তৃক আজ সোমবার এ উচ্ছেদ অভিযান চালানো হয়।

উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন গোপালগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রবীর বিশ্বাস, রাসেল মুন্সি। এসময় অন্যান্যের মধ্যে  পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী সুব্রত কুমার, গোপালগঞ্জ সদর শাখার উপ সহকারী প্রকৌশলী আরিফুল ইসলাম, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোস্তফা কামাল, সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলমগীর হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন। উচ্ছেদ অভিযানে, ৩১ টি দোকান ঘর এবং শহীদ মুক্তিযোদ্ধা ক্লাব ভেঙে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION