শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে মোটর সাইকেল ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১, আহত-২ অবৈধ পথে ভারতে যাওয়ার সময় সীমান্তে লাশ হলেন কোটালীপাড়ার রতিকান্ত মুকসুদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত গোপালগঞ্জে ছেলের ধাক্কায় বৃদ্ধা মা পড়ে গিয়ে মৃত্যুর আমরা সকলে মিলে সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই- এস এম জিলানী গোবিপ্রবি’তে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ বরণ গোপালগঞ্জে বাংলা নববর্ষ পালনে ছিল নানান আয়োজন চৈত্র সংক্রান্তিতে “উড়াল” ঘুড়ি উৎসবে রঙিন হলো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গোপালগঞ্জে অবৈধ প্রক্রিয়ায় জ্বালানী তেল মজুদ রাখায় ব্যবসায়ীকে জরিমানা গোপালগঞ্জে ২০ কৃতি শিক্ষার্থী পেল সংবর্ধনা

কাশিয়ানীতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২৮

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫, ১০.৩৮ পিএম
  • ৪৬১ Time View
60

কাশিয়ানী প্রতিনিধিঃ

গোপালগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩জন নিহত ও ২৮ জন আহত হয়েছে। মারাত্মক আহত ১৮জনকে গোপালগঞ্জ আড়াই শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়।আজ বৃহস্পতিবার (১৫মে) রাত পৌনে ৯টায়  ঢাকা-খুলনা মহাসড়কের  কাশিয়ানী উপজেলার মিলটন বাজার এলাকায় এই দূর্ঘটনা ঘটে। এই ঘটনায় প্রায় আড়াই ঘন্টা ওই মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল।

নিহতরা হলেন, মাদীপুর জেলার কালকিনি উপজেলার উত্তর মোল্লাবাড়ি গ্রামের জাহিদ মেল্লার ছেলে শামীম মোল্লা(২৫), খুলনার ডুমুরিয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে রাব্বি হাসান(১৮) ও উত্তর বালিয়াশান্তা গ্রামের নিরাপদ সরকারের ছেলে মানস সরকার(৪০)। শুক্রবার (১৬মে) সকালে আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

কাশিয়ানী থানার অফিসার ইন চার্জ (ওসি) খন্দোকার হাফিজুর রহমান  জানান, বাগেরহাটের  মংলা থেকে ছেড়ে আসা বলেশ্বর পরিবহনের একটি বাস চট্টগ্রাম যাচ্ছিল।  পথে ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় । এতে  বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে মচড়ে সড়কের উপর আছড়ে পড়ে। ফলে ঘটনাস্থলেই ট্রাকের চালক শামীম মোল্লা, বাসের সুপার ভাইজার রাব্বি হাসান ঘটনাস্থলে নিহত হয়। অপর মানস সরকার চিকিৎসারত অবস্থায় হাসপাতালে মারা যায়। আহত ২৮জনের মধ্যে ২জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে। বাকীরা চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে বলে ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION