শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় প্রচুর শিলা বৃষ্টি কোটালীপাড়ায় প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত-১০, বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাটের অভিযোগ কোটালীপাড়ায় পূর্বাভাসের ইফতার মাহফিল ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সকাল ৮টায় গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত মুকসুদপুরে প্রান্তিক জনগোষ্ঠীর ২শ’ পরিবার পেল ঈদ সামগ্রী দুদকের মামলায় কোটালীপাড়া থেকে বন ও পরিবেশ অধিদপ্তরের নমুনা সংগ্রহকারী দিদারুল গ্রেপ্তার দাম্পত্য কলহের কারণে গোবিপ্রবির বাংলা বিভাগের শিক্ষার্থীর আত্মহত্যা বিধবা মাকে ঘর থেকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে গোপালগঞ্জে দরিদ্র ৭৮ পরিবার পেল ভ্যানগাড়ী ও সেলাইমেশিন।

ব্যাপক অনিয়ম ও ঘুষ বাণিজ্যের অভিযোগে কাশিয়ানী থানার ওসি ক্লোজড

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫, ৬.২৩ পিএম
  • ২৮৯ Time View
40

কালের খবরঃ

ব্যাপক অনিয়ম ও ঘুষ বাণিজ্যের অভিযোগে গোপালগঞ্জের কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিউদ্দিন খানকে থানা থেকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

আজ রবিবার (০৬ এপ্রিল) দুপুরে ওসি মো. শফিউদ্দিন খানকে ক্লোজড করা হয় বলে গোপালগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানাগেছে, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর নিরীহ মানুষকে মামলার অসামী করার ভয় দেখিয়ে অর্থ ঘুষ নেয়ার অভিযোগ ওঠে কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিউদ্দিন খানের বিরুদ্ধে। এমনকি এক ইউপি সদস্যের কাছ থেকে এসি ঘুষ নেয়ার একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন।

তার বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পর একটি তদন্ত কমিটি গঠন করে ৪৮ ঘন্টার মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেয়ার নিদের্শ দেন পুলিশ সুপার। কিন্তু ৪৮ ঘন্টা পার না হতেই তদন্তের সার্থে আগেই অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিউদ্দিন খানকে কাশিয়ানী থানা থেকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করেন পুলিশ সুপার।

এ ব্যাপারে কাশিয়ানী থানার ওসি মো. শফিউদ্দিন খান তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেন।

তবে পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, তার বিরুদ্ধে অভিযোগ ওঠায় তদন্ত কমিটি গঠন করা হয় এবং ৪৮ ঘন্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তাই তদন্তের স্বার্থে কাশিয়ানী থানার ওসি মো. শফিউদ্দিন খানে থানা থেকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION