শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি দপ্তরের বাড়তি খরচেই শ্রমিকদের মজুরি বাড়াতে পারছেন না মালিকরা: মাসুদ অ্যালুমিনিয়ামের পাত্রে রান্না খাবারে মিলছে বিপজ্জনক মাত্রার সীসা গোবিপ্রবিতে প্রথমবারের মতো গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত গোপালগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের মারধরে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ গোপালগঞ্জে আওয়ামী লীগের তিন নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার নারীর অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করতে সমান সুযোগ জরুরি: জুবাইদা রহমান শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান, গোপালগঞ্জে ৯ শিক্ষার্থীর টিসি! কোটালীপাড়ায় গাছতলায় আশ্রয় নেওয়া ৯৫ বছরের বৃদ্ধের খোঁজ খবর নিলেন প্রধানমন্ত্রীর পক্ষে প্রতিনিধি দল। টুঙ্গিপাড়ায় ১০ পিস ইয়াবাসহ কলেজছাত্র গ্রেপ্তার বাংলাদেশ বেতার গোপালগঞ্জ আঞ্চলিক কেন্দ্রের উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

বৈদ্যুতিক শর্ট সার্কিট কেড়ে নিল দানিয়েলের আশ্রয়স্থল

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫, ১০.৪৩ পিএম
  • ৩৯৬ Time View
154

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার শুয়াগ্রামের বাসিন্দা দানিয়েল রায়। সংসারে স্ত্রী শেলী রায় ও দুই সন্তান। একটি এনজিওতে নাইট গার্ডের চাকরি করে সামান্য বেতনে ভালোই চলছিল তাদের সংসার।

কিন্তু হঠাৎ তাদের সুখের সংসারে  দানব হয়ে হাজির হলো ভয়াবহ অগ্নিকান্ড। আজ রবিবার  (১৩ এপ্রিল) বিকালে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যায়  তাদের আশ্রয়স্থল বসত ঘরটি। এখন খোলা আকাশের নিচে রাত্রি যাপন  অথবা অন্যের বাড়িতে আশ্রয় ছাড়া  উপায় নেই তাদের।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ খ্রীষ্টান সম্প্রদায়ের দানিয়েল রায় জানান, বিকালে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে তার ঘরে আগুনের সূত্রপাত হয়। মানুষ ডাকার আগেই পুড়ে যায় সবকিছু। অগ্নিকান্ডে বসত ঘর ও আসবাবপত্রসহ অন্যান্য মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

তিনি আরো জানান, মাথা গোজার ঠাঁইটুকু পুড়ে যাওয়ায় আমাদের এখন খোলা আকাশের নিচে রাত কাটাতে হবে। ছেলে মেয়ে নিয়ে কি খাব কোথায় থাকবো বুঝে উঠতে পারছিনা। সহযোগিতার জন্য তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করেছেন।

কোটালীপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার নাজমুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। তবে আমরা পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে।এরই মধ্যে ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। ঘর মালিকের তথ্য অনুযায়ী এবং পুড়ে যাওয়ার ধরন দেখে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে মনে হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION