বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের স্বস্তি, পাশে এবিজি ফাউন্ডেশন টুঙ্গিপাড়ায় ২ লাখ ২০ হাজার টাকার চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস গ্রাহকের আস্থা ফেরাতে সেপ্টেম্বরেই মডেল শাখা প্রতিহিংসার রাজনীতি ছেড়ে উন্নয়ন ও উ ৎপাদনের রাজনীতি করতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মুকসুদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ডেঙ্গু প্রতিরোধে গোবিপ্রবিতে সচেতনতামূলক র্যালি বিএনপির ৪৮-তম প্রতিষ্ঠা বার্ষিকীতে গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা দরিদ্র মানুষদের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার গোবিপ্রবিতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মেঘনা নদী গিলে খাচ্ছে শিল্পপ্রতিষ্ঠান, তদন্ত প্রতিবেদনে ভয়াবহ চিত্র

ফরিদপুরে ঢালাই মিক্সার মেশিন প্লান্টে বিস্ফোরণ, আহত দুই শ্রমিক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ৬.২৬ পিএম
  • ৩১৪ Time View
117

কালের খবরঃ

ফরিদপুরে সড়ক নির্মাণ কাজে ব্যবহৃত পাথর, পিজ ও গ্রীণ ওয়েল মিক্সার প্লান্টে বিষ্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে আগুন ছড়িয়ে পরে প্লান্টের মালামাল পুড়ে যায়। খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে। এসময় দুই শ্রমিক আহত হয়। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার (১১ এপ্রিল) বিকাল পৌনে ৩টার দিকে ফরিদপুর শহর বাইপাস সড়কের ব্রাহ্মানান্দা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের সূত্রে জানাগেছে, ঢালাই কাজে ব্যবহৃত মিক্সারের কাজ চলছিল।হঠাৎ করে মেশিন প্লান্টে বিষ্ফোরণ ঘটে আগুন ছড়িয়ে যায়।  আগুন ও ধোয়ার কুন্ডুলী চারিদিকে ছড়িয়ে পড়লে সেখানে কর্মরত শ্রমিক আলামিন ও মোকসেদ গুরুতর আহত হয়। আহত আলামিনের বাড়ি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার কাইলাডাঙ্গা গ্রামে এবং অপর আহত মোকসেদের বাড়ী একই উপজেলার বকুলনগর গ্রামে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে।

ফরিদপুর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম জানান, শহরের বাইপাস সড়কের ব্রাহ্মানান্দা এলাকায় ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স জাহিদ মোটরস দীর্ঘদিন যাবৎ সেখানে সড়কের কাজে ব্যবহৃত মিক্সার প্লান্ট স্থাপন করে। সেখানে পাথর, পিজ ও গ্রীন ওয়েল দিয়ে মিক্সিং করে সড়কের সংস্কার কাজ করে থাকে। মিক্সার মেশিনের একটি ইউনিট থেকে আগুন লাগে। মিক্সার মেশিন এর বিভিন্ন দরজা পদার্থ থাকায় দ্রুত আগুন ভয়াবহ রূপ নেয়। দূর থেকে কালো ধোয়ার কুন্ডলী দেখে মনে হচ্ছিল কোন ফুয়েল পাম্পে আগুন লেগেছে। পরে ঘটনাস্থলে এসে দেখা যায় পিস ঢালাইয়ের কাজে ব্যবহৃত  প্লানটিতে গ্রীন অয়েল, বিটুমিন সহ ধার্য্য পদার্থের মাধ্যমে সেগুলো মিক্সচার করা হয়ে থাকে। সেখান থেকে কোনভাবে আগুন লেগে আশেপাশে আগুন ছড়িয়ে পড়ে প্ল্যানটিতে থাকা বিভিন্ন ধার্য পদার্থ পুড়তে থাকে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। মটরের অতিরিক্ত ঘর্ষণের ফলে আগুন লাগতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।

 

 

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION