মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে সরকারি চাকরিজীবীদের কর্মবিরতি নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস

প্রবাসী শ্রমিকদের বেতনের কোটি টাকা নিয়ে লাপাত্তা মঠবাড়িয়ার দুই প্রতারক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ১.০৮ পিএম
  • ২৫৪ Time View
6

রফিকুল ইসলাম সবুজ,নিজস্ব প্রতিবেদকঃ

সৌদি আরবে কর্মরত ৬৫ জন শ্রমিকের বেতন বাংলাদেশী টাকার ৮৯ লাখ ৭৮ হাজার, গাড়ি বাবদ ৭ লাখ ৩৭০০০ হাজার এবং জমানো ৫ লাখ ৩৬০০০ হাজার টাকা আত্মসাৎ করে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে পিরোজপুরের মঠবাড়িয়ার দুই প্রতারক জহির ও রফিকের বিরুদ্ধে।

এ ঘটনায় ভুক্তভোগী বাবুল দাস সৌদি আরবের রিয়াদে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এবং মঠবাড়িয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

গত মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে মঠবাড়িয়া উপজেলা প্রেসক্লাবে একটি সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী বাবুল দাসের ভাতিজা। এবং পরবর্তীতে (১৫ মার্চ) শনিবার সৌদির রিয়াদে আরেকটি সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী বাবুল দাস।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য সূত্রে জানা যায়, ভুক্তভোগী বাবুল দাস ও অধীর দাস দীর্ঘদিন ধরে সৌদি আরবে শ্রমিকদের ঠিকাদারি করে আসছেন। পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের বুখাইতলা বান্ধবপাড়া গ্রামের সাবেক মেম্বার শামসুল হক এর ছেলে জহির ও রফিকের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক হয় বাবুল দাসের। পরে দুই ভাই জহির ও রফিক পার্টনার হিসেবে কাজ করার প্রস্তাব দিলে একই জেলার বাসিন্দা হওয়ার কারণে তাদের প্রস্তার মেনে নেয় বাবুল দাস।

বক্তব্য সূত্রে আরও জানা যায়, কিছুদিন ভালোভাবে কাজ ও লেনদেন করলেও গত (২০ ফেব্রুয়ারি) ৬৫ জন শ্রমিকের বেতন বাংলাদেশী ৮৯ লাখ ৭৮ হাজার টাকা শ্রমিকদের বেতন দেয়ার জন্য জহির ও রফিকের হাতে তুলে দেন। এ ছাড়াও তাদের কাছে আগে থেকে জমানো বাবুল দাসের আমানত ৬৫ লাখ টাকা নিয়ে রুমে তালা দিয়ে মোবাইল বন্ধ করে আত্মগোপনে চলে যায় দুই প্রতারক।

ভুক্তভোগী বাবুল দাস ও অধীর দাস জানান, ‘‘এমন কোন পরিস্থিতি যেন আর কোন প্রবাসীর না হয়। দেশের প্রচলিত আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল। আমরা ইতিমধ্যে প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছি। আশা রাখি সঠিক তদন্তের মাধ্যমে সুন্দর একটি সুরাহা করবেন প্রশাসন।’’

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ্ আল মামুন বলেন, ‘‘অভিযোগ অনেকেই করে এটা কোন বিষয় না। এটি সৌদি আরবের ঘটনা, আমাদের কোন বিষয় না। যেহেতু সৌদি আরবের ঘটনা। ওনার যদি কোন অভিযোগ থাকে তাহলে সৌদি আরবে অভিযোগ করতে পারে। তবে আমাদের কাছে আসলে পরামর্শ দিতে পারি।’’

মঠবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার আবদুল কাইয়ূম বলেন, ‘‘ভুক্তভোগী বাবুল দাসের সাথে আমার কথা হয়েছে। আমি অভিযোগের একটি কপি পেয়েছি। ওসি সাহেবকে বলেছি দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য।’’

পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান বলেন, ‘‘সৌদি আরব রাষ্ট্রদূত থেকে একটি অভিযোগের কপি পেয়েছি। বিষয়টি আমি অবগত আছি। যেহেতু ঘটনাটি দেশের বাহিরের সেক্ষেত্রে আমরা কি ধরনের আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারি এসপি সাহেবের সাথে কথা বলে বিষয়টি দেখবো।’’

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION