শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় প্রচুর শিলা বৃষ্টি কোটালীপাড়ায় প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত-১০, বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাটের অভিযোগ কোটালীপাড়ায় পূর্বাভাসের ইফতার মাহফিল ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সকাল ৮টায় গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত মুকসুদপুরে প্রান্তিক জনগোষ্ঠীর ২শ’ পরিবার পেল ঈদ সামগ্রী দুদকের মামলায় কোটালীপাড়া থেকে বন ও পরিবেশ অধিদপ্তরের নমুনা সংগ্রহকারী দিদারুল গ্রেপ্তার দাম্পত্য কলহের কারণে গোবিপ্রবির বাংলা বিভাগের শিক্ষার্থীর আত্মহত্যা বিধবা মাকে ঘর থেকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে গোপালগঞ্জে দরিদ্র ৭৮ পরিবার পেল ভ্যানগাড়ী ও সেলাইমেশিন।

দুই সমন্বয়কের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন গোপালগঞ্জে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ৯.০১ এএম
  • ২৯৯ Time View
46

কালের খবরঃ

গোপালগঞ্জে সমন্বয়ক ও ছাত্র অধিকার পরিষদের দুই নেতার উপর হামলা ও মারপিট ঘটনার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করেছে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। সোমবার (২১ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করে তারা। এসময় হামলার প্রতিবাদে ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে বিভিন্ন ধরনের শ্লোগান দেন তারা।মানববন্ধন চলাকালে মার্কেটিং বিভাগের সোহেল আহমেদ, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের জোবায়ের ফাহিম ও ইএসডি বিভাগের শোয়েব উদ্দিন বক্তব্য রাখেন।

এ ঘটনায় দোষী কেউ গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ জানিয়ে বক্তারা বলেন, হামলার ৭২ ঘন্টা পেরিয়ে গেলেও ঘটনার সাথে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। দ্রুত ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার দাবী জানান তারা।

গত শুক্রবার জেলা শহরের গণপূর্ত বিভাগের সামনে চাঁদাবাজ আখ্যা দিয়ে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি’র) সমন্বয়ক এবং ছাত্র অধিকার পরিষদের আহবায়ক মো. জসিম উদ্দিন ও সদস্য সচিব সাইদুর রহমানের উপর হামলা চালায় দুর্বৃত্তরা। এ ঘটনায় জসিম বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় অজ্ঞাতনামা ১২ জনকে আসামী করে একটি মামলা করেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION