শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে সেমিনারে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ মাহমুদ তিতুমীর গোপালগঞ্জে ট্রাক চাপায় এক যুবক নিহত, আহত রিক্সা চালক গোবিপ্রবিতে ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্বোধন টুঙ্গিপাড়ায় কৃষকদের থেকে বোরো ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় উদ্বোধন করা হয়েছে ৩ দিনব্যাপী কবি সুকান্ত মেলা। গোপালগঞ্জে দেড় মাসেও সন্ধান মেলেনি নিখোঁজ গৃহবধূর গোপালগঞ্জে বিভিন্ন আয়োজনে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম জোরদার করাতে গোপালগঞ্জে গণমাধ্যমের সাথে প্রেস ব্রিফিং টুঙ্গিপাড়ায় বিধবা নারীর ২ বিঘা জমির ধান কেটে দিলেন এমপি জিলানী গোবিপ্রবিতে বিভিন্ন বিভাগে আধুনিক শিক্ষা সরঞ্জাম সংযোজন

কোটালীপাড়ায় সড়ক দুর্ঘটনায় চটপটি ব্যবসায়ী নিহত

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ৬.০২ পিএম
  • ৩৩৬ Time View
68

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় প্রশান্ত বল্লভ (২৫) নামে এক চটপটি ব্যবসায়ী নিহত হয়েছে।আজ বুধবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার কলাবাড়ী ইউনিয়নের কলাবাড়ী-রামনগর সড়কের ওঝা বাড়ীর সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত প্রশান্ত বল্লভ কলাবাড়ী গ্রামের জগদীশ বল্লভের ছেলে ও একজন চটপটি ব্যবসায়ী।স্থানীয় সূত্র জানাগেছে, কালিগঞ্জ বাজারে ভ্যানে চড়ে প্রশান্ত বল্লভ বাড়ীতে যাচ্ছিলেন। এ সময় অপর দিক থেকে আসা একটি নসিমনের সাথে ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হলে প্রশান্তকে বহন করা ভ্যানটি উল্টে যায়।এ সময় প্রশান্ত বল্লভ ও ভ্যান চালক গুরুতর আহত হয়। এদেরকে কোটালীপাড়া উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রশান্তকে মৃত ঘোষণা করেন।কোটালীপাড়া থানার ওসি মোঃ আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশ ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো  হয়েছে।#

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION