মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে সরকারি চাকরিজীবীদের কর্মবিরতি নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস

কোটালীপাড়ায় মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যদের হয়রানির অভিযোগ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫, ৬.১৭ পিএম
  • ২৫০ Time View
8

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় এক বীর মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যদের হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় একাধিকবার এলাকায় সালিশ বৈঠক হলেও ওই পরিবারটির উপর হয়রানি বন্ধ হয়নি।

জানাগেছে, উপজেলার বান্ধাবাড়ী গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম কাজী পরিবারের সদস্যদের উপর তারই ভাতিজা আমজাদ হোসেন মাস্টার দীর্ঘ দিন ধরে নানা ভাবে হয়রানি করে আসছে। এ ঘটনায় এলাকায় একাধিক বার সালিশ বৈঠক হলেও পরিবারটির উপর আমজাদ হোসেন মাস্টারের হয়রানি বন্ধ হয়নি। তাই আমজাদ হোসেনের হয়রানির হাত থেকে বাঁচতে প্রশাসনের হন্তক্ষেপ কামনা করেছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম কাজীর ছেলে লন্ডন প্রবাসী সাংবাদিক লোকমান হোসেন কাজী।

তিনি বলেন, আমজাদ হোসেন মাস্টার আমাদের সম্পর্কে চাচাতো ভাই । সে আমাদের জায়গায় আমাদেরকে ঘর তুলতে দিচ্ছে না। বাড়ীতে জোর করে ভবন নির্মান করে আমাদেরকে কবরস্থানে যাওয়ার পথ বন্ধ করে দিয়েছে। আমাদের বাড়ীর নাম ফলকটি ভেঙ্গে ফেলেছে। রমজান মাসে মসজিদে আমাদেরকে ইফতার দিতে দেয়নি। তার দ্বারা আমার পরিবার প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছে।

বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম কাজীর স্ত্রী জয়নব বিবি বলেন, আমার তিনটি ছেলে। এর মধ্যে ছোট ছেলেটি লন্ডন থাকে।সে লন্ডনে সাংবাদিকতা করে। দুটি ছেলে পরিবার পরিজন নিয়ে বাড়ীতে থাকে। আমজাদ হোসেন মাস্টার নিজে ও লোকজন দিয়ে প্রতিনিয়ত আমাদের নানা ভাবে হয়রানি করে। সমাজের লোকজন তার কিছুই করতে পারে না। আমি প্রশাসনের মাধ্যমে তার বিচার চাই।

এ বিষয়ে আমজাদ হোসেন মাস্টারের কাছে জানতে চাওয়া হলে তিনি তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, আমি বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম কাজীর পরিবারের সদস্যদের কোন প্রকার হয়রানি করিনি। তবে ওই পরিবারে সদস্যদের সাথে আমার পরিবারের সদস্যদের মতবিরোধ রয়েছে। কোটালীপাড়া থানার অফিসার ইন চার্জ(ওসি) আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় আমি কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION