সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, ১০ আগস্ট সন্ধ্যায় উদ্বোধন হচ্ছে ঢাকা-গোপালগঞ্জ ট্রেন সার্ভিস টুঙ্গিপাড়ায় শীঘ্রই মডেল মন্দির নির্মাণ করা হবে-এমপি এসএম জিলানী টুঙ্গিপাড়ায় “৩৬ শে জুলাই” তোরণে আগুন; ৭৫ জনকে আসামি করে মামলা, গ্রেপ্তার ১ গ্যাস সংকট, লোডশেডিং ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গোপালগঞ্জে জামায়াতের স্মারকলিপি নিম্নমানের খাবার বিতরণ নিয়ে গোবিপ্রবিতে শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আহত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মুকসুদপুরে আলোচনা সভা ও বিজয় মিছিল অনুষ্ঠিত গোবিপ্রবিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন মুকসুদপুরে প্রায় দুই লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস মুকসুদপুরে ‘রক্তাক্ত জুলাই’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত জুলাইয়ের চেতনা ধারণ করে গণতান্ত্রিক ও আধুনিক বাংলাদেশ গড়তে সবাইকে কাজ করতে হবে -এমপি ডা. কে এম বাবর

জুলাই আন্দোলনে বিতর্কিত ভূমিকার অভিযোগে গোবিপ্রবি প্রেস ক্লাবের সাবেক সভাপতিকে গণপিটুনি

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ৮.৪৯ পিএম
  • ৪০৩ Time View
114

গোবিপ্রবি প্রতিনিধিঃ

জুলাই আন্দোলনে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরতঃ শিক্ষার্থীদের বিরুদ্ধে বিতর্কিত ভূমিকার অভিযোগ এনে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি কে.এম ইয়ামিনুল হাসান আলিফকে গণপিটুনি দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা।আজ বুধবার বিকালে বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হলে এ ঘটনা ঘটে।

জানাগেছে, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হলে অবস্থান করছিলেন বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি কে.এম ইয়ামিনুল হাসান আলিফ। বিষয়টি টের পেয়ে সাধারন শিক্ষার্থীরা হলে গিয়ে তাকে আটক করে। এসময় বাক-বিতন্ডার সৃষ্টি হলে হল জুড়ে উত্তেজনার সৃষ্টি হয়।পরে জুতার মালা পরিয়ে সাংবাদিক সমিতির সাবেক সভাপতি কে.এম ইয়ামিনুল হাসান আলিফকে বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেযার দাবী ওঠে। তবে হল প্রশাসনের অনুরোধ তা থেকে বিরত থাকে শিক্ষার্থীরা।

পরে সন্ধ্যার দিকে সাংবাদিক সমিতির সাবেক সভাপতি কে.এম ইয়ামিনুল হাসান আলিফকে গণ পিটুনি দেয় শিক্ষার্থীরা। এসময় তার পরনের জামা ছিড়ে ফেলা হয়। পরে তাকে উদ্ধার করে নিয়ে আসা হয়। কে.এম ইয়ামিনুল হাসান আলিফ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিভাগের সাবেক ছাত্র ও বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি। তার বাড়ী পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পৌরসভার এলাকার রেল স্টেশন সংলগ্ন এলাকায়।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীব মোবাইল ফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মারধরের ঘটনা ঘটেছে। তাকে স্থানয়িভাকে চিকিৎসা দেযা হচ্ছে।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION