মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ!

ছাত্রদল কর্মী পারভেজ হত্যাকাণ্ডের প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ৯.০৮ এএম
  • ২৮৫ Time View
3

কালের খবরঃ

ছাত্রদল কর্মী জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডের প্রতিবাদে ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল। সোমবার (২১ এপ্রিল) বেলা ১১টার দিকে স্থানীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সড়কের উপর দাঁড়িয়ে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করে। এ সময় বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড প্রদর্শন করে স্লোগান দেয় মানববন্ধনকারীরা।

মানববন্ধন শেষে ওই স্থান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা আইনজীবী সমিতির সামনে গিয়ে শেষ হয়।

পরে সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে জেলা ছাত্রদলের সভাপতি মিকাইল হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ অনেকে বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, ছাত্রদল কর্মী জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাতে হত্যা করা হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। দ্রুত দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION