শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে সেমিনারে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ মাহমুদ তিতুমীর গোপালগঞ্জে ট্রাক চাপায় এক যুবক নিহত, আহত রিক্সা চালক গোবিপ্রবিতে ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্বোধন টুঙ্গিপাড়ায় কৃষকদের থেকে বোরো ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় উদ্বোধন করা হয়েছে ৩ দিনব্যাপী কবি সুকান্ত মেলা। গোপালগঞ্জে দেড় মাসেও সন্ধান মেলেনি নিখোঁজ গৃহবধূর গোপালগঞ্জে বিভিন্ন আয়োজনে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম জোরদার করাতে গোপালগঞ্জে গণমাধ্যমের সাথে প্রেস ব্রিফিং টুঙ্গিপাড়ায় বিধবা নারীর ২ বিঘা জমির ধান কেটে দিলেন এমপি জিলানী গোবিপ্রবিতে বিভিন্ন বিভাগে আধুনিক শিক্ষা সরঞ্জাম সংযোজন

গাজায় হামলার প্রতিবাদে টুঙ্গিপাড়ায় বিক্ষোভ মিছিল

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫, ৫.০৬ পিএম
  • ২৮৩ Time View
59

টুঙ্গিপাড়া প্রতিনিধি

ফিলিস্তিনের গাজায় মুসলমানদের উপর ইসরায়েলি বাহিনীর চলমান  হামলা ও গণহত্যার প্রতিবাদে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।আজ সোমবার (৭ এপ্রিল) বাদ  যোহর উপজেলার জামিয়া ইসলামিয়া দারুল উলুম খাদেমুল ইসলাম গওহরডাঙ্গা মাদ্রাসা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে খাদেমুল ইসলাম বাংলাদেশ। পরে তাদের সাথে মিছিলে যুক্ত হয় সরকারি শেখ মুজিবুর রহমান কলেজের শিক্ষার্থীরা।

মিছিলটি উপজেলার চৌরঙ্গী মোড় সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টুঙ্গিপাড়া পৌর মাল্টিপারপাস মার্কেটের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলে “ফিলিস্তিনে গণহত্যা, বন্ধ করো, করতে হবে”‘ফিলিস্তিনে হামলা কেন, জাতিসংঘ জবাব দাও, বিশ্বের মুসলিম, এক হও লড়াই করো, বিশ্ব মুসলিম ঐক্য করো, ফিলিস্তিন স্বাধীন করো, ইজরাইল ইজরাইল, সন্ত্রাসী সন্ত্রাসী,বয়কট বয়কট, ইজরাইল বয়কট সহ বিভিন্ন স্লোগান দেন বিক্ষুব্ধ জনতা।

সমাবেশে খাদেমুল ইসলাম গওহরডাঙ্গা মাদ্রাসার সাইখুল হাদিস মাওলানা আব্দুস সালামের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন মুফতি সৈয়দ মাকসুদুল হক, মুফতি তাসনিম, মাওলানা আব্দুল ওহাব শেখ প্রমুখ।

এসময় বক্তারা ফিলিস্তিনের গাজায় মুসলমানদের উপর ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সমস্ত ইসরায়েলি পন্য বয়কটের পাশাপাশি হামলা বন্ধের আহ্বান জানান। এছাড়া ইসরাইল যুদ্ধবিরতি চুক্তি লংঘন করেছেন উল্লেখ করে বিশ্ব নেতাদের ইসরাইলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে অনুরোধ করেন বক্তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION