মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবির বিভিন্ন বিভাগ-দপ্তরে কেমিক্যাল ও ফার্নিচার সরবরাহ গোবিপ্রবির মনোবিজ্ঞান বিভাগে প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ মুকসুদপুরে মাদকসেবী স্বামীর হাতে স্ত্রীর হাত-পা বেঁধে চুল কেটে রাতভর নির্যাতন গোপালগঞ্জে পিতাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদন্ড কাশিয়ানীতে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৭টি দোকান। ১৪ লাখ টাকার ক্ষতি অবৈধভাবে আহরিত ১২ লাখ টাকার চিংড়ির রেণু টুঙ্গিপাড়ায় জব্দ, নদীতে অবমুক্ত কোটালীপাড়ায় অর্ধশতাধিক প্রতিবন্ধী, অসহায় ও দুঃস্থ পরিবার পেল খাদ্যসামগ্রী সহায়তা। গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টুঙ্গিপাড়ায় মাদ্রাসা ভবনের শ্রেণীকক্ষে হাঁটুসমান পানি, চারদিন ধরে বন্ধ পাঠদান কাশিয়ানীতে ট্রলি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্ত্রী নিহত, স্বামী আহত

কোটালীপাড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ২.৪৭ পিএম
  • ৩৫৩ Time View
88

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় পানিতে ডুবে আড়াই বছর বয়সী শিশু ওমর ফারুক ও আট বছরের নুসরাত খানম নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১১ এপ্রিল) কোটালীপাড়া  উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে জরুরী বিভাগ সূত্রে এই খবর জানাগেছে।

শিশু ওমর ফারুক উপজেলার চৌরখুলী গ্রামের জসিম শেখের ছেলে এবং নুসরাত খানম মদনপাড়া গ্রামের মশিউর হাজরার মেয়ে।  এদেরকে বাড়ির পাশের পুকুরের পানি থেকে উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, দুটি শিশুই নিজ নিজ বাড়ির পাশের পুকুরের ঘাটে খেলতে গিয়ে পা পিছলে পানিতে পড়ে যায়। পরিবারের লোকজন শিশু দুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত্যু বলে ঘোষণা করেন। এ ঘটনায় পরিবার দুটির পক্ষ থেকে কারো প্রতি কোন অভিযোগ না  থাকার কারনে ময়না তদন্ত করা হয়নি বলে জানিয়েছেন কোটালীপাড়া থানার ওসি আবুল কালাম আজাদ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION