মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে সরকারি চাকরিজীবীদের কর্মবিরতি নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস

কোটালীপাড়ায় জমি সংক্রান্ত বিরোধে দুই পক্ষের সংঘর্ষে অন্তঃত ২০জন আহত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫, ১২.৩৯ পিএম
  • ৩৩১ Time View
2

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ফকির বংশের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তঃত ২০জন আহত হয়েছে।আজ মঙ্গলবার (১ এপ্রিল) সকাল ৯টায় কোটালীপাড়া উপজেলার বর্ষাপাড়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের গোপালগঞ্জ আড়াইশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও আহতদের সূত্রে জানাগেছে, আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে বাড়ির পাশের একটি জমিতে মাছের ঘের কাটতে যায় সিরাজ ফকির। এতে বাধা দেয় একই বংশের চাচাতো ভাই গাউস ফকির। এই নিয়ে উভয়ের মধ্যে প্রথমে কথা কাটাকাটির ঘটনা ঘটে।

পরে উভয় পক্ষের লোকজন লাঠিশোটা ও ঢাল সড়কি নিয়ে সংঘর্ষে লিপ্ত হলে দুই পক্ষের অন্তঃত ২০জন আহত হয়।এর মধ্যে ১২জনকে গোপালগঞ্জ আড়াইশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতা ভর্তি করা হয়েছে। পরে এরমধ্যে ৩জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা পাঠানো হয়েছে।

এ ব্যাপারে কোটালীপাড়া থানার ওসি মোঃ আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিরোধীয় জমিতে ঘের কাটাকে কেন্দ্রে এই সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।এখন পর্যন্ত কোন পক্ষ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION