শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি দপ্তরের বাড়তি খরচেই শ্রমিকদের মজুরি বাড়াতে পারছেন না মালিকরা: মাসুদ অ্যালুমিনিয়ামের পাত্রে রান্না খাবারে মিলছে বিপজ্জনক মাত্রার সীসা গোবিপ্রবিতে প্রথমবারের মতো গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত গোপালগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের মারধরে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ গোপালগঞ্জে আওয়ামী লীগের তিন নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার নারীর অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করতে সমান সুযোগ জরুরি: জুবাইদা রহমান শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান, গোপালগঞ্জে ৯ শিক্ষার্থীর টিসি! কোটালীপাড়ায় গাছতলায় আশ্রয় নেওয়া ৯৫ বছরের বৃদ্ধের খোঁজ খবর নিলেন প্রধানমন্ত্রীর পক্ষে প্রতিনিধি দল। টুঙ্গিপাড়ায় ১০ পিস ইয়াবাসহ কলেজছাত্র গ্রেপ্তার বাংলাদেশ বেতার গোপালগঞ্জ আঞ্চলিক কেন্দ্রের উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

কাশিয়ানীতে জমি নিয়ে বিরোধ! প্রতিপক্ষকে ফাঁসাতে নিজ ঘরে আগুন। সংবাদ সম্মেলনে দাবী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ৬.১৬ পিএম
  • ৩৫৩ Time View
130

কালের খবরঃ

গোপালগঞ্জের কাশিয়ানীতে জমি নিয়ে বিরোধের জের ধরে নিজ ঘরে আগুন দিয়ে প্রতিপক্ষকে ফাঁসানোর চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কাশিয়ানী উপজেলার খলিশাখালি গ্রামের খেলার মাঠে ভুক্তভোগী পরিবার এ সংবাদ সম্মেলন করে।আজ বৃহস্পতিবার (১০এপ্রিল) অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী নিজামুল হক। লিখিত বক্তব্যে তিনি জানান, গত ৫ মাস আগে রাতইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ডেভিড সুরঞ্জন বিশ্বাসের কাছ থেকে একটি জমি কেনেন তিনি। বারবার বলার পরেও জমি বুঝিয়ে দেয়া হয়নি। এরপর ওই সাবেক চেয়ারম্যান জমিতে কাটা তারের বেড়া দিতে গেলে আমি বাঁধা দিই। বাঁধা উপেক্ষা করে ওই সাবেক চেয়ারম্যান কাঁটা তারের বেড়া দেন। এর জের ধরে গত মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে তার বাড়িতে কে বা কারা আগুন দেন। কিন্তু তিনি তার বিভিন্ন বক্তব্যে বিভিন্ন ধরনের কথা বলেন। এসব বক্তব্যে নিজামুল হক, হাসানুর রহমান হাসু এবং দুই সহোদর গৌতম বিশ্বাস ও গোকুল বিশ্বাসের বিরুদ্ধে তার বাড়িতে আগুন লাগানোর মিথ্যা অভিযোগ করেন। এমনকি তিনি এর আগেও কয়েকবার নিজ বাড়ীতে ও গীর্জার পাশে আগুন লাগিয়ে প্রতিপক্ষকে ফাঁসানোর চেষ্টা করেছিলেন বলেও অভিযোগ রয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের প্রতি দাবী জানাই।

 

        

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION