মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ!

টুঙ্গিপাড়ায় গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়! ইউএনও এর হস্তক্ষেপে যাত্রীদের টাকা ফেরত

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫, ৯.১৯ পিএম
  • ২৮৯ Time View
6

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

ঈদ পরবর্তী সময়ে গণপরিবহনে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করার অভিযোগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বাস কাউন্টারে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

আজ শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যায় টুঙ্গিপাড়া পৌর বাস টার্মিনালে  অভিযান পরিচালনা করে অতিরিক্ত ভাড়া আদায়কারীদের কাছ থেকে টাকা সংগ্রহ করে যাত্রীদের সেই টাকা ফিরিয়ে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মঈনুল হক।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, টুঙ্গিপাড়া থেকে ঢাকাগামী বাসগুলোর কাউন্টারে যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছিলো। এমন অভিযোগের প্রেক্ষিতে শনিবার সন্ধ্যায় পৌর বাস টার্মিনালে অভিযান পরিচালনা করেন ইউএনও। এসময় অতিরিক্ত ভাড়া আদায়ের সত্যতা পাওয়ায় দোলা পরিবহনের অতিরিক্ত ভাড়া আদায়কারীদের থেকে প্রায় ১০ হাজার টাকা সংগ্রহ করে যাত্রীদের ফেরত দেওয়া হয়। এছাড়া একই অভিযোগে ওয়েলকাম এক্সপ্রেসকে সড়ক পরিবহন আইনে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

ভাড়া ফেরত পেয়ে চিতলমারীর নাজমুল শেখ বলেন, গ্রামে ঈদ পালন করে টুঙ্গিপাড়া বাস কাউন্টারে ৫৫০ টাকার ভাড়া এক হাজার টাকা নিচ্ছিলো। ঠিক সেই সময় ম্যাজিস্ট্রেট কাউন্টারে অভিযান পরিচালনা করে আমাদের বাড়তি টাকা ফেরত দিয়েছে। নিয়মিত এমন অভিযান চললে যাত্রীরা স্বস্তি পেত।

গিমাডাঙ্গা গ্রামের শাম্মী আক্তার বলেন, স্বামীর চাকরির সুবাদে ঢাকা থাকতে হয়। টুঙ্গিপাড়া ভাই বাড়ী ঈদ করে ফেরার পথে দ্বিগুণ ভাড়া দিয়ে টিকিট নিতে হয়েছিলো। ইউএনওর মাধ্যমে বাড়তি ভাড়া ফেরত পেয়েছি।

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মঈনুল হক বলেন, গ্রামে পরিবারের সাথে ঈদ কাটিয়ে ফেরা সাধারণ মানুষের কাছ থেকে কাউন্টারে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছিল এমন সংবাদ পাই। তখন পৌর বাস টার্মিনালে এসে যাত্রীদের সাথে কথা বলে ঘটনার সত্যতা পাওয়ায় ওয়েলকাম এক্সপ্রেস কে পাঁচ হাজার টাকা জরিমানা ও দোলা পরিবহনের যাত্রীদের থেকে নেওয়া অতিরিক্ত ভাড়া তাদের ফেরত দেওয়া হয়। পাশাপাশি এমন কাজ থেকে বিরত থাকতে পরিবহন কাউন্টারে কর্মরতদের সতর্ক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION