মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে সরকারি চাকরিজীবীদের কর্মবিরতি নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস

গোপালগঞ্জে ১৯ অবৈধ স্থাপনা উচ্ছেদ করলো প্রশাসন

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ২.১২ পিএম
  • ৩৩১ Time View
7

কালের খবরঃ

গোপালগঞ্জে মধুমতি বিলরুট চ্যানেলের পাশ থেকে ১৯টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন।আজ সোমবার (২৮ এপ্রিল) সকালে নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাসেল মুন্সির নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান চালানো হয়।নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাসেল মুন্সি জানান, মধুমতি বিলরুট চ্যানেলের পাশে পানি উন্নয়ন বোর্ডের জায়গায় অবৈধ স্থাপনা তুলে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছিল প্রভাবশালী অবৈধ দখলদারেরা।এসব অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার জন্য নোটিশ ও মাইকিং করা হয়।

আজ সোমবার সকালে সদর উপজেলা ৩০নং হরিদাসপুর মৌজার বিআরএসের ৪নং খতিয়ান থেকে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখলমুক্ত করা হয়।তিনি আরো জানান, আগামীতেও পয্যায়ক্রমে মধুমতি বিল রুট চ্যানেলের পাশ থেকে আরো অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। এ অভিযানকালে পানি উন্নয়ন বোর্ডে কর্মকর্তাগন ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION