শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম :
নজরুল সভাপতি একরামুলকে সম্পাদক করে রিপোর্টার্স ফোরাম, গোপালগঞ্জ-এর ২৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন গোপালগঞ্জে সেমিনারে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ মাহমুদ তিতুমীর গোপালগঞ্জে ট্রাক চাপায় এক যুবক নিহত, আহত রিক্সা চালক গোবিপ্রবিতে ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্বোধন টুঙ্গিপাড়ায় কৃষকদের থেকে বোরো ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় উদ্বোধন করা হয়েছে ৩ দিনব্যাপী কবি সুকান্ত মেলা। গোপালগঞ্জে দেড় মাসেও সন্ধান মেলেনি নিখোঁজ গৃহবধূর গোপালগঞ্জে বিভিন্ন আয়োজনে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম জোরদার করাতে গোপালগঞ্জে গণমাধ্যমের সাথে প্রেস ব্রিফিং টুঙ্গিপাড়ায় বিধবা নারীর ২ বিঘা জমির ধান কেটে দিলেন এমপি জিলানী

গোপালগঞ্জে নানা কর্মসূচীর মধ্য দিয়ে স্বাধীনতা দিবস পালন

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ১১.০৩ এএম
  • ৩১৩ Time View
71

কালের খবরঃ

নানা কর্মসূচী পালনের মধ্য দিয়ে গোপালগঞ্জে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস   উদযাপন করা হয়েছে।আজ বুধবার সকালে সকল সরকারী, আধা সরকারী,স্বায়ত্ব শাসিত এবং বেসরকারী ভবনে জাতীয় পতাকা উত্তোলন,সূর্যোদয়ের সাথে সাথে শহিদ স্মৃতিস্তম্ভে ৩১বার তোপধ্বনি, পরে সদর উপজেলা পরিষদ সংলগ্ন ৭১-এর বদ্ধভূমিতে পুষ্পস্তবক অর্পন করে শহিদদের প্রতি সম্মান জানানো হয়।

পরে সকাল ৯টায় শেখ ফজলুল হক মনি স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয় জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, বিভিন্ন শিক্ষা পতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ ও কুচকাওয়াজ। অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা প্রশাসক ‍মুহম্মদ কামরুজ্জামন।এসময় তার সাথে ছিলেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান। এ অনুষ্ঠানে সরকারী কর্মকর্তাগন, মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগন, গন্যমান্য ব্যক্তিবর্গ ও গনমাধ্যম কর্মিরা উপস্থিত ছিলেন।

এছাড়া সকাল সাড়ে ১০টায় গোপালগঞ্জ পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত হয় মিলাদ মাহফিল, মুক্তিযুদ্ধের স্মৃতিচারন, মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও ইফতার সামগ্রী বিতরন অনুষ্ঠান।বিকাল ৩টায় প্রিতি ফুটবল খেলাসহ দিনভর নানা কর্মসূচী পালনের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION