শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি দপ্তরের বাড়তি খরচেই শ্রমিকদের মজুরি বাড়াতে পারছেন না মালিকরা: মাসুদ অ্যালুমিনিয়ামের পাত্রে রান্না খাবারে মিলছে বিপজ্জনক মাত্রার সীসা গোবিপ্রবিতে প্রথমবারের মতো গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত গোপালগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের মারধরে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ গোপালগঞ্জে আওয়ামী লীগের তিন নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার নারীর অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করতে সমান সুযোগ জরুরি: জুবাইদা রহমান শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান, গোপালগঞ্জে ৯ শিক্ষার্থীর টিসি! কোটালীপাড়ায় গাছতলায় আশ্রয় নেওয়া ৯৫ বছরের বৃদ্ধের খোঁজ খবর নিলেন প্রধানমন্ত্রীর পক্ষে প্রতিনিধি দল। টুঙ্গিপাড়ায় ১০ পিস ইয়াবাসহ কলেজছাত্র গ্রেপ্তার বাংলাদেশ বেতার গোপালগঞ্জ আঞ্চলিক কেন্দ্রের উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

গোপালগঞ্জ শহরবাসীকে নিরাপত্তা দিতে ওয়াচ টাওয়ার উদ্বোধন

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ৬.৪০ পিএম
  • ৪৩৮ Time View
137

কালের খবরঃ

গোপালগঞ্জ শহরবাসীকে নিরাপত্তা ও সুবিধা দিতে লঞ্চঘাট এলাকায় ওয়াচ টাওয়ার উদ্বোধন করা হয়েছে। ৭১ফুট উচু এই ওয়াচ টাওয়ারে ১০টি উচ্চ ক্ষমতা সম্পন্ন ডিজিটাল লাইট স্থাপন করা হয়েছে।নির্মান করতে ব্যয় হয়েছে ১০লাখ টাকা। জেলা প্রশাসন এই ওয়াচ টাওয়ার নির্মান কাজ সম্পন্ন ও উদ্বোধন করেন। যেসব লাইট অ্যাপসের মাধ্যমে নিয়ন্ত্রন করা যাবে।আবার ম্যানুয়ালী ও নিয়ন্ত্রন করা যাবে।

আজ বুধবার (২৬ মার্চ) স্বাধীনতা দিবসের পরন্ত বিকেলে আনুষ্ঠানিকভাবে এই ওয়াচ টাওয়ারের উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। এ সময় পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান সহ জেলা প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বলেন, এই ওয়াচ টাওয়ারের মাধ্যমে চারদিকে ১৫০ মিটার  এলাকা আলোকিত থাকবে। আগামীতে এই ওয়াচ টাওয়ারে উচ্চক্ষমা সম্পন্ন সিসি ক্যামেরা বসানো হবে। শুধু একটি নয় শহরের নিরাপত্তা দিতে গুরুত্বপূর্ন এলাকায় এমন আরো বেশ কয়েকটি ওয়াচ টাওয়ার বসানো হবে এবং এতে গোপালগঞ্জবাসী নানা সুবিধা পাবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION