শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় প্রচুর শিলা বৃষ্টি কোটালীপাড়ায় প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত-১০, বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাটের অভিযোগ কোটালীপাড়ায় পূর্বাভাসের ইফতার মাহফিল ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সকাল ৮টায় গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত মুকসুদপুরে প্রান্তিক জনগোষ্ঠীর ২শ’ পরিবার পেল ঈদ সামগ্রী দুদকের মামলায় কোটালীপাড়া থেকে বন ও পরিবেশ অধিদপ্তরের নমুনা সংগ্রহকারী দিদারুল গ্রেপ্তার দাম্পত্য কলহের কারণে গোবিপ্রবির বাংলা বিভাগের শিক্ষার্থীর আত্মহত্যা বিধবা মাকে ঘর থেকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে গোপালগঞ্জে দরিদ্র ৭৮ পরিবার পেল ভ্যানগাড়ী ও সেলাইমেশিন।

কোটালীপাড়ায় দিনে দুপুরে ডাকাতি। মালিকের ছেলেকে হত্যা! স্বর্নালংকার লুট

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫, ৩.৩৭ পিএম
  • ৩২৭ Time View
42

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় পল মজুমদার খোকন নামে এক ব্যক্তির বাড়িতে দিনে দুপুরে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা পল মজুমদার খোকনের ছেলে পিয়াস মজুমদারকে হাত পা বেঁধে হত্যা করে নগদটাকা, স্বর্ণালংকার লুটে নিয়ে যায়।

আজ মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে উপজেলার কুশলা ইউনিয়নের লাকিরপাড়া গ্রামে এ ডাকাতির ঘটনা ঘটে।

জানাগেছে, পল মজুমদার খোকন একজন দন্তচিকিৎসক ও তার স্ত্রী অনিতা বৈদ্য একজন নার্স। প্রতিদিনের ম আজ মঙ্গলবার সকালে এরা দুজন কর্মস্থলে বেরিয়ে যায়। দুপুরে পল মজুমদার খোকন বাড়িতে এসে তার ছেলে পিয়াস মজুমদার (২২) কে হাত পা বাঁধা অবস্থায় খাটের উপর দেখতে পেয়ে চিৎকার দেয়। এ সময় আশে পাশের লোকজন ছুটে এসে পিয়াস মজুমদারকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।

এ দিকে ডাকাতরা পিয়াস মজুমদারের হাত পা বেঁধে টাকা পয়সা, স্বর্ণালংকার নিয়ে গেছে বলে জানিয়েছেন পল মজুমদার খোকনের প্রতিবেশী সলমন মজুমদার ।তিনি বলেন, পল মজুমদার খোকনের চিৎকার শুনে আমরা এই বাড়িতে এসে পিয়াস মজুমদারের হাত পা বাঁধা অবস্থায় দেখে দ্রুত তাকে হাসপাতালে পাঠাই। খোকন মজুমদারের ঘরের সকল আসবাবপত্র ভাঙ্গাচুরা এবং এলোমেলো অবস্থায় পরে থাকতে দেখে পুলিশকে খবর দেই।

কোটালীপাড়া থানা ওসি মোঃ আবুল কালাম আজাদ বলেন, লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। তদন্তপূর্বক পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION