শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় প্রচুর শিলা বৃষ্টি কোটালীপাড়ায় প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত-১০, বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাটের অভিযোগ কোটালীপাড়ায় পূর্বাভাসের ইফতার মাহফিল ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সকাল ৮টায় গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত মুকসুদপুরে প্রান্তিক জনগোষ্ঠীর ২শ’ পরিবার পেল ঈদ সামগ্রী দুদকের মামলায় কোটালীপাড়া থেকে বন ও পরিবেশ অধিদপ্তরের নমুনা সংগ্রহকারী দিদারুল গ্রেপ্তার দাম্পত্য কলহের কারণে গোবিপ্রবির বাংলা বিভাগের শিক্ষার্থীর আত্মহত্যা বিধবা মাকে ঘর থেকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে গোপালগঞ্জে দরিদ্র ৭৮ পরিবার পেল ভ্যানগাড়ী ও সেলাইমেশিন।

পুলিশের গাড়ী ভাংচুর মামলায় টুঙ্গিপাড়া ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫, ১২.১৯ পিএম
  • ২৬০ Time View
36

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ সংগঠন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিংকন মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ।গত সোমবার (১০ মার্চ) সন্ধ্যায় টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা পূর্বপাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে আজ মঙ্গলবার(১১ মার্চ)আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

টুঙ্গিপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর গ্রেপ্তার এড়াতে পালিয়ে বেড়াচ্ছিলেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিংকন মোল্লা। গত সোমবার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে গোপনে বাড়িতে যান তিনি। পরে খবর পেয়ে পুলিশের একটি দল তার বাড়িতে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির দেওয়াল টপকে পালানোর চেষ্টা করে লিংকন। পুলিশ পেছনে ধাওয়া করে তাকে গ্রেপ্তার করে।

তিনি আরও বলেন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিংকন মোল্লা খান সাহেব স্কুলের সামনে পুলিশের গাড়ি ভাংচুরের ঘটনায় টুঙ্গিপাড়া থানায় দায়ের করা সন্ত্রাস বিরোধী আইনের মামলার এজাহারনামীয় আসামি। এছাড়া তার বিরুদ্ধে আরও বেশ কয়েকটি মামলা রয়েছে।এ ব্যাপারে টুঙ্গিপাড়া থানার ওসি মোঃ খোরশেদ আলম বলেন, গ্রেপ্তারকৃত লিংকন মোল্লাকে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION