শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পবিত্র কোরআন ও হাদিসে বর্ণিত আল্লাহর সুন্দর নামসমূহ তিন মাসের প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন পেলেন লালমনিরহাটের ১০০ নারী আইসিসিবির সুপার সেল কার বাজারে জমজমাট গাড়ি কেনাবেচা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে জিয়া পরিবারের তিন প্রজন্মের নেতৃত্ব সরকারি দপ্তরের বাড়তি খরচেই শ্রমিকদের মজুরি বাড়াতে পারছেন না মালিকরা: মাসুদ অ্যালুমিনিয়ামের পাত্রে রান্না খাবারে মিলছে বিপজ্জনক মাত্রার সীসা গোবিপ্রবিতে প্রথমবারের মতো গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত গোপালগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের মারধরে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ গোপালগঞ্জে আওয়ামী লীগের তিন নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার নারীর অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করতে সমান সুযোগ জরুরি: জুবাইদা রহমান

বিএনপি নেতার বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজী মামলা তুলে নিলেন বাদী

Reporter Name
  • Update Time : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫, ৬.৩১ পিএম
  • ৩৮৩ Time View
145

কালের খবরঃ

গোপালগঞ্জে মামলার ভয় দেখিয়ে কাশিয়ানী উপজেলা বিএনপির সহ-যুব-বিষয়ক সম্পাদক নিয়ামুল হোসেন মিলনের বিরুদ্ধে আড়াই লাখ টাকা চাঁদা চাওয়ার মামলা তুলে নিয়েছেন বাদী শিল্পী বেগম।আজ রবিবার(০২ ফেব্রুয়ারী)দুপুরে গোপালগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে এ মামলাটি তুলে নেয়ার আবেদন জানান তিনি।

জানাগেছে, মামলার বাদী শিল্পী বেগম ও আসামী কাশিয়ানী উপজেলা বিএনপি নেতা নিয়ামুল হোসেন মিলনসহ স্থানীয়রা হাজির হন আদালতে।পরে অনাপত্তি জানিয়ে মামলাটি তুলে নেন মামলার বাদী।তবে কি কারনে তিনি মামলাটি তুলে নিয়েছেন সে বিষয়ে গণমাধ্যমের সাথে কথা বলেতে রাজি হননি মামলার বাদী শিল্পী বেগম।

অভিযুক্ত কাশিয়ানী উপজেলা বিএনপির সহ-যুব-বিষয়ক সম্পাদক নিয়ামুল হোসেন মিলন বলেন, আমাকে তার ছেলের জন্য শিল্পী বেগম ফোন দিয়েছিলেন।আমি তার কাছে কোন চাঁদা দাবী করিনি। বিষয়টি বুঝতে পেরে বাদী মামলাটি তুলে নিয়েছেন।

এর আগে মামলার ভয় দেখিয়ে বাদী শিল্পী বেগমের কাছে আড়াই লাখ টাকা চাঁদা দাবি করেন এমন অভিযোগ পাওয়া যায়। এ বিষয়ে পাঁচ মিনিটের একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ ঘটনায় ১৭ জানুয়ারি চাঁদাবাজির অভিযোগ এনে ওই বিএনপি নেতার বিরুদ্ধে কাশিয়ানী থানায় মামলা করেছিলেন ভুক্তভোগী নারী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION