মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবির বিভিন্ন বিভাগ-দপ্তরে কেমিক্যাল ও ফার্নিচার সরবরাহ গোবিপ্রবির মনোবিজ্ঞান বিভাগে প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ মুকসুদপুরে মাদকসেবী স্বামীর হাতে স্ত্রীর হাত-পা বেঁধে চুল কেটে রাতভর নির্যাতন গোপালগঞ্জে পিতাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদন্ড কাশিয়ানীতে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৭টি দোকান। ১৪ লাখ টাকার ক্ষতি অবৈধভাবে আহরিত ১২ লাখ টাকার চিংড়ির রেণু টুঙ্গিপাড়ায় জব্দ, নদীতে অবমুক্ত কোটালীপাড়ায় অর্ধশতাধিক প্রতিবন্ধী, অসহায় ও দুঃস্থ পরিবার পেল খাদ্যসামগ্রী সহায়তা। গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টুঙ্গিপাড়ায় মাদ্রাসা ভবনের শ্রেণীকক্ষে হাঁটুসমান পানি, চারদিন ধরে বন্ধ পাঠদান কাশিয়ানীতে ট্রলি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্ত্রী নিহত, স্বামী আহত

টুঙ্গিপাড়ায় লুডু খেলার লোভ দেখিয়ে শিশু ধর্ষনের চেষ্টা। অভিযুক্ত বৃদ্ধ গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫, ৫.৩৮ পিএম
  • ৩৫৬ Time View
94

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় লুডু খেলার কথা বলে পাঁচ বছর বয়সী এক শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত মঙ্গলবার গভীর রাতে অভিযুক্ত কামরুল হাওলাদারকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ।

গত ২৩ ফেব্রুয়ারি সন্ধায় টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের লেবুতলা গ্রামে শিশুকে ধর্ষণের চেষ্টার এঘটনা ঘটে। ২৫ ফেব্রুয়ারি শিশুটির মা বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সুত্রে জানা যায়, অভিযুক্ত  কামরুল হাওলাদার পূর্ব পরিচিত হওয়ায় শিশুদের বাড়িতে মাঝে মাঝে যাওয়া আসা করতো। আর নাতি বলে ডেকে বিভিন্ন সময় দোকান থেকে খাবার কিনে দিতো। সেই সুবাদে গত ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় লুডু খেলার কথা বলে শিশুটিকে নিয়ে কামরুল তার বাড়িতে যায়। সেখানে নিয়ে ধর্ষণের চেষ্টা করলে শিশুটির চিৎকারে আশেপাশের মহিলারা দৌড়ে আসেন।অভিযুক্ত ওই ব্যক্তি শিশুটিকে রেখে পালিয়ে যায়। পরে প্রতিবেশীরা শিশুর মা-কে জানালে শিশুটির মা টুঙ্গিপাড়া থানায় মামলা করেন।

শিশুটির মা জানান, শিশুটির চিৎকারে প্রতিবেশীরা কামরুলের বাড়িতে গিয়ে তাদের নগ্ন অবস্থায় দেখতে পায়। পরে কামরুল চলে গেলে প্রতিবেশীরা ও আমার কন্যা শিশুটি আমাকে সব কিছু জানায়। আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (তদন্ত) নয়ন চন্দ্র দেবনাথ বলেন, শিশুটির মা থানায় মামলা করার পর থেকে অভিযুক্ত কামরুল গা ঢাকা দিয়েছে। পরে গত বুধবার গভীর রাতে গোপালগঞ্জ সদর উপজেলার চর-মানিকদাহ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION