বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম :
রেড ক্রিসেন্ট গোপালগঞ্জ ইউনিটের নতুন কমিটি ঘোষণা মুকসুদপুরে ১৪ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের স্বস্তি, পাশে এবিজি ফাউন্ডেশন টুঙ্গিপাড়ায় ২ লাখ ২০ হাজার টাকার চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস গ্রাহকের আস্থা ফেরাতে সেপ্টেম্বরেই মডেল শাখা প্রতিহিংসার রাজনীতি ছেড়ে উন্নয়ন ও উ ৎপাদনের রাজনীতি করতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মুকসুদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ডেঙ্গু প্রতিরোধে গোবিপ্রবিতে সচেতনতামূলক র্যালি বিএনপির ৪৮-তম প্রতিষ্ঠা বার্ষিকীতে গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা দরিদ্র মানুষদের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার

টুঙ্গিপাড়ায় জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫, ৫.২০ পিএম
  • ৩২০ Time View
116

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

“তরুণদের দেশ গড়ার অঙ্গীকার জনসেবায় স্থানীয় সরকার” প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে ফিরে আসে।

বেলা ১১ টায় উপজেলার পার্শ্ববর্তী এলাকাসহ পৌর এলাকার বিভিন্ন স্থানে পরিষ্কার পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান করা হয়। পরে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হকের সভাপতিত্বে কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম, পৌরসভার প্রকৌশলী মোঃ শাহিনুজ্জামান, সচিব জহির উদ্দিন, শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, জনস্বাস্থ্যের উপ-সহকারী প্রকৌশলী প্রদীপ মজুমদার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ বক্তব্য রাখেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION