বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
রেড ক্রিসেন্ট গোপালগঞ্জ ইউনিটের নতুন কমিটি ঘোষণা মুকসুদপুরে ১৪ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের স্বস্তি, পাশে এবিজি ফাউন্ডেশন টুঙ্গিপাড়ায় ২ লাখ ২০ হাজার টাকার চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস গ্রাহকের আস্থা ফেরাতে সেপ্টেম্বরেই মডেল শাখা প্রতিহিংসার রাজনীতি ছেড়ে উন্নয়ন ও উ ৎপাদনের রাজনীতি করতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মুকসুদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ডেঙ্গু প্রতিরোধে গোবিপ্রবিতে সচেতনতামূলক র্যালি বিএনপির ৪৮-তম প্রতিষ্ঠা বার্ষিকীতে গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা দরিদ্র মানুষদের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার

বিশ্ব বেতার দিবস উপলক্ষে গোপালগঞ্জে বিভিন্ন আয়োজন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫, ৩.২৮ পিএম
  • ৩০৮ Time View
101

কালের খবরঃ

আজ বিশ্ব বেতার দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘বেতার ও জলবায়ু পরিবর্তন”। দিবসটি উপলক্ষে বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ কেন্দ্রে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এ উপলক্ষ্যে একটি র‌্যালী বেতার ভবন থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে, বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ কেন্দ্রের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ জলিলুল হক বলেন, দেশের অন্যতম প্রধান গণমাধ্যম হিসেবে বস্তুনিষ্ঠ তথ্য সরবরাহের পাশাপাশি নিজস্ব ঐতিহ্যের ধারাবাহিকতায় সাংস্কৃতিক চর্চার মাধ্যমে সুস্থ বিনোদন প্রদানে বাংলাদেশ বেতারের ভূমিকা সত্যিই প্রশংসনীয়। উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, আমাদের সকলকে নিজ নিজ অবস্থানে থেকেই দেশ ও জাতির কল্যাণে আন্তরিকতার সঙ্গে কাজ করে যেতে হবে।এ সময় অন্যান্যের মধ্যে আঞ্চলিক প্রকৌশলী তাজুন নিহার আক্তার, উপ-বার্তা নিয়ন্ত্রক আবুল বাসার মুহাম্মদ তাজুল ইসলাম সহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী এবং কলাকুশলীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION