বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ১০ লাখ টাকার মাছ নিধনের দাবি ক্ষমতার দেড় বছরে কী ঘটেছিল, বের হবে কি সব হিসাব? রেড ক্রিসেন্ট গোপালগঞ্জ ইউনিটের নতুন কমিটি ঘোষণা মুকসুদপুরে ১৪ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের স্বস্তি, পাশে এবিজি ফাউন্ডেশন টুঙ্গিপাড়ায় ২ লাখ ২০ হাজার টাকার চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস গ্রাহকের আস্থা ফেরাতে সেপ্টেম্বরেই মডেল শাখা প্রতিহিংসার রাজনীতি ছেড়ে উন্নয়ন ও উ ৎপাদনের রাজনীতি করতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মুকসুদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ডেঙ্গু প্রতিরোধে গোবিপ্রবিতে সচেতনতামূলক র্যালি

গোপালগঞ্জে ৪ গাড়ির সংঘর্ষ। নিহত ১, আহত ২০

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫, ১০.১৫ এএম
  • ৩২৬ Time View
108

কালের খবরঃ

গোপালগঞ্জে ঘন কুশায় কারনে ৪টি যানবাহনের সংঘর্ষে একজন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) ভোরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ষোষগাতি বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, ভোরে খুলনা থেকে ছেড়ে আস টুঙ্গীপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস সদর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের ঘোষগাতি এলাকায় পৌঁছলে একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী একটি কাভার্ড ভ্যানের ওই দুটি যানবাহনের সাথে সংঘর্ষ ঘটে। এছাড়া গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আরেকটি ট্রাকের ওই তিন যানবাহনের সাথে সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে অজ্ঞাত একজন নিহত হন ও আহত হয় ২০ জন।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ আড়াইশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করে। ৪টি যানবাহনের সংঘর্ষের পর ঢাকা-খুলনা মহাসড়ক প্রায় তিনঘন্টা বন্ধ ছিল। এতে বেশ কিছু যানবাহন আটকা পড়ে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের নাম পরিচয় নিশ্চিত করতে পারেনি।এ ব্যাপারে গোপালগঞ্জ সদর থানা পরিদর্শক (ওসি) মীর সাজেদুর রহমান বলেন দুর্ঘটনার কারনে প্রায় ৩ঘন্টা সড়কে যানজট লেগে যায় । তাতে যানচলাচলে ‍বিঘ্ন ঘটে। পরে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগীতায় উদ্ধার কাজ শেষে সড়কে যানবাহন চলাচল সাভাবিক হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION