বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
রেড ক্রিসেন্ট গোপালগঞ্জ ইউনিটের নতুন কমিটি ঘোষণা মুকসুদপুরে ১৪ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের স্বস্তি, পাশে এবিজি ফাউন্ডেশন টুঙ্গিপাড়ায় ২ লাখ ২০ হাজার টাকার চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস গ্রাহকের আস্থা ফেরাতে সেপ্টেম্বরেই মডেল শাখা প্রতিহিংসার রাজনীতি ছেড়ে উন্নয়ন ও উ ৎপাদনের রাজনীতি করতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মুকসুদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ডেঙ্গু প্রতিরোধে গোবিপ্রবিতে সচেতনতামূলক র্যালি বিএনপির ৪৮-তম প্রতিষ্ঠা বার্ষিকীতে গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা দরিদ্র মানুষদের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার

গোপালগঞ্জে বাসচাপায় বৃদ্ধা নিহত! ২ঘন্টা মহাসড়ক অবরোধ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫, ১১.৪৫ পিএম
  • ৪২৫ Time View
117

কালের খবরঃ

গোপালগঞ্জে বাস চাপায় মাবিয়া বেগম( ৫৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছে। ঢাকা- খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার সোনাসুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। তিনি বৃদ্ধা সোনাশুর গ্রামের মোস্তফা গাজীর স্ত্রী।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানাগেছে, আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে সড়ক পারাপার হচ্ছিলেন এই বৃদ্ধা। এসময়  ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী ইমাদ পরিবহনের একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা বাসটি ইট-পাটকেল মেরে ভাঙচুর চালায় এবং মহাসড়ক দিয়ে যান চলাচল বন্ধ করে দেয়।

গোপালগঞ্জের ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের এস.আই রোমান মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার সোনাসুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। পরে শত শত স্থানীয়লোকজন মহাসড়কটি অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে রাখায় রাস্তার দুই পাশে কয়েকশ” যানবাহন আটকা পড়ে । পরে রাত সাড়ে ১১টার দিকে গ্রামবাসী ঘটনাস্থল ত্যাগ করায় যানবাহন চলাচল সাভাবিক হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION