বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ১০ লাখ টাকার মাছ নিধনের দাবি ক্ষমতার দেড় বছরে কী ঘটেছিল, বের হবে কি সব হিসাব? রেড ক্রিসেন্ট গোপালগঞ্জ ইউনিটের নতুন কমিটি ঘোষণা মুকসুদপুরে ১৪ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের স্বস্তি, পাশে এবিজি ফাউন্ডেশন টুঙ্গিপাড়ায় ২ লাখ ২০ হাজার টাকার চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস গ্রাহকের আস্থা ফেরাতে সেপ্টেম্বরেই মডেল শাখা প্রতিহিংসার রাজনীতি ছেড়ে উন্নয়ন ও উ ৎপাদনের রাজনীতি করতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মুকসুদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ডেঙ্গু প্রতিরোধে গোবিপ্রবিতে সচেতনতামূলক র্যালি

কাশিয়ানীতে বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সং-ঘ-র্ষ! নি-হ-ত-১, আহত-১১

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫, ১০.২১ এএম
  • ৩২৭ Time View
109

কাশিয়ানী প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে জাহাঙ্গীর মিয়া নামে এক ব্যাক্তি নিহত ও কমপক্ষে ১১ জন আহত হয়েছে। আজ বুধবার (১৯ ফেব্রুয়ারী) সকাল ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোনা বাসস্ট্যান্ডে এ দূর্ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর মিয়া কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বানকাটা গ্রামের মোঃ মুক্তো মিয়ার ছেলে। দূর্ঘটনার পর প্রায় ২ঘন্টা ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ ছিল।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিউদ্দি খান জানান, খালনা থেকে ছেড়ে যাওয়া ফাল্গুনী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকায় যাচ্ছিল।

এসময় বাসটি ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোনা বাসস্ট্যান্ডে পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা বিপরীতমুখী খলিনাগামী একটি কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও কাভার্ড ভ্যানের সামনের অংশ দুমড়ে মুচড়ে গেলে পিকআপ চালক জাহাঙ্গীর মিয়া  নিহত ও বাসের অন্তত ১১যাত্রী আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। মারাত্মক অাহত ৫জনকে গোপালগঞ্জ ও কাশিয়ানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ দূর্ঘটনার পর থেকে প্রায় ২ঘন্টা ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে যান চলাচল বন্ধ ছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION