শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় প্রচুর শিলা বৃষ্টি কোটালীপাড়ায় প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত-১০, বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাটের অভিযোগ কোটালীপাড়ায় পূর্বাভাসের ইফতার মাহফিল ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সকাল ৮টায় গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত মুকসুদপুরে প্রান্তিক জনগোষ্ঠীর ২শ’ পরিবার পেল ঈদ সামগ্রী দুদকের মামলায় কোটালীপাড়া থেকে বন ও পরিবেশ অধিদপ্তরের নমুনা সংগ্রহকারী দিদারুল গ্রেপ্তার দাম্পত্য কলহের কারণে গোবিপ্রবির বাংলা বিভাগের শিক্ষার্থীর আত্মহত্যা বিধবা মাকে ঘর থেকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে গোপালগঞ্জে দরিদ্র ৭৮ পরিবার পেল ভ্যানগাড়ী ও সেলাইমেশিন।

মুকসুদপুরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ। আহত অন্ততঃ ২৫

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫, ৯.৩৪ পিএম
  • ৩৪২ Time View
43

কালের খবরঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে প্রায় দুই ঘন্টা ব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় বেশ কিছু দোকান-পাটে হামলার ঘটনা ঘটে। এ সময় ইটের আঘাতে উভয় পক্ষের অন্ততঃ ২৫ জন আহত হবার খবর পাওয়া গেছে।আজ শুক্রবার (১০ জানুয়ারী) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শুরু হওয়া এই ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল ছোড়ার ঘটনা এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ৯ টা)চলছিল।

মুকসুদপুর থানার ওসি (তদন্ত)শীতল চন্দ্র পাল জানান, মুকসুদপুরে বেশ কিছুদিন ধরেই এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কেন্দ্রীয় বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম ও  নির্বাহী কমিটির সহ-আইন বিষয়ক সম্পাদক সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ সমর্থকদের মধ্যে দ্বন্দ্ব কোন্দল চলে আসছিল।

এরই জেরে আজ শুক্রবার সন্ধ্যার দিকে সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ-এর এক সমর্থক মেজবাহ-র দেয়া ক্যালেন্ডার বিতরন করছিল।এ নিয়ে সেলিমুজ্জামান সেলিম এর কয়েকজন সমর্থক ক্যালেন্ডার বিতরনকারীকে মারধরে করে।এ নিয়ে এক পর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।এক পর্য়ায়ে উভয় গ্রুপের কয়েক হাজার সমর্থক মুকসুপুরের চৌরঙ্গী মোড়ে জড়ো হয়ে ধাওয়া পাল্টা ধাওয়ায় অংশ নেয় এবং এক পর্যায়ে উভয় গ্রুপ ইটপাটকেল নিয়ে একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। এতে পুরো এলাকাজুড়ে রণক্ষেত্রে পরিণত হয়। পরে খবর পেয়ে মুকসুদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ থামানোর চেষ্টা করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION