মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ!

বশেমুরবিপ্রবির সমন্বয়কদের উপর হামলার ঘটনায় ৩৩ জনকে আসামী করে মামলা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫, ৪.১৭ পিএম
  • ২৮০ Time View
7

কালের খবরঃ

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ( বশেমুরবিপ্রবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের উপর হামলার ঘটনায় ৩৩ জনকে আসামী করে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

আজ রবিবার (২৬ জানুয়ারী) সকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফয়সাল জামান ফাহিম বাদী হয়ে এ মামলাটি দায়ের করে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোহাম্মদ সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গত শনিবার বিকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের উপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফয়সাল জামান ফাহিম বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ২০ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন।

তিনি আরো বলেন, মামলায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা শরীফুল ইসলাম সোহাগসহ নামে ১৩ জন ও অজ্ঞাত আরো ২০ জনকে আসামি করা হয়েছে। মামলাটি তদন্ত করা হচ্ছে। তবে এখন পযর্ন্ত কেউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

প্রসঙ্গত, গত শনিবার বিকালে গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের উপর হামলার অভিযোগ উঠে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিরুদ্ধে। এ হামলায় ২ সমন্বয়কসহ ৫জন আহত হন। #

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION