শুক্রবার, ১৫ মে ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নজরুল সভাপতি একরামুলকে সম্পাদক করে রিপোর্টার্স ফোরাম, গোপালগঞ্জ-এর ২৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন গোপালগঞ্জে সেমিনারে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ মাহমুদ তিতুমীর গোপালগঞ্জে ট্রাক চাপায় এক যুবক নিহত, আহত রিক্সা চালক গোবিপ্রবিতে ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্বোধন টুঙ্গিপাড়ায় কৃষকদের থেকে বোরো ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় উদ্বোধন করা হয়েছে ৩ দিনব্যাপী কবি সুকান্ত মেলা। গোপালগঞ্জে দেড় মাসেও সন্ধান মেলেনি নিখোঁজ গৃহবধূর গোপালগঞ্জে বিভিন্ন আয়োজনে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম জোরদার করাতে গোপালগঞ্জে গণমাধ্যমের সাথে প্রেস ব্রিফিং টুঙ্গিপাড়ায় বিধবা নারীর ২ বিঘা জমির ধান কেটে দিলেন এমপি জিলানী

গোপালগঞ্জে অনুর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্টের উদ্বোধন

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫, ২.০০ পিএম
  • ৩৫৬ Time View
84

কালের খবরঃ

গোপালগঞ্জে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে ১২ দলীয় অনুর্ধ্ব ১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসন ও ক্রীড়া অফিস এ টুর্নামেন্টের আয়োজন করে।

বুধবার (২২ জানুয়ারী) সকাল ১০টায় গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত পুলিশ সুপার( প্রশাসন ও অর্থ)মোহাম্মদ লুৎফুল কবির চন্দন বক্তব্য রাখেন। এসময় জেলা প্রসাশক কায্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক বিশ্বজিত পাল, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার মঈনুল হক, জেলা ক্রীড়া অফিসার মোঃ শাহীন সুলতান রাজা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত  বক্তব্য রাখেন।

নক আউট পদ্ধতির উদ্বোধনী খেলায় টুঙ্গিপাড়া উপজেলা বালিকা একাদশের মুখোমুখি হয় গোপালগঞ্জ পৌরসভা বালিকা দল। খেলায় টুঙ্গিপাড়া উপজেলা বালিকা একাদশ গোপালগঞ্জ পৌরসভা বালিকা একাদশকে ২-০ গোলে পরাজিত করে সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে।

আগামী শুক্রবার (২৪ জানুয়ারী) ফাইনাল খেলার মাধ্যমে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সমাপ্ত হবে।এ টুর্নামেন্টে জেলার ৫ উপজেলা ও ২টি পৌরসভার ৬টি বালিকা ও ৬টি বালক দল  অংশ নিচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION